জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬ ৫:০৭ পিএম

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনে ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববব্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে স্থানীয় কালুর বাজারে আয়োজিত মানববন্ধনে এলাকার সহস্রাধিক পাহাড়ী ও ক্ষুদ্র নৃগোষ্টির নারী পুরুষও অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তাব্য রাখেন, স্থানীয় বনজীবী দীনেশ চন্দ্র বর্মণ (৮০), বিন্দু রানী (৬৫) আসমা খাতুন (৪৫), আমির হোসেন (৫০) আব্দুল হালিম ফরাজী (৬০), ফাতেমা খাতুন (৫৫), ফজিলা খাতুন (৫০)।

মানববন্ধনে বক্তারা জানান, সন্তোষপুর বন তাদের আদিবাস। এখানে তাদের পূর্ব পুরুষের কবর রয়েছে। আমরা বনজীবীরা বনের উপর নির্ভরশীল। বনের গাছ পাহাড়া দেয়ার জন্য সরকার আমাদেরকে বনবাসিনী বানিয়েছেন। বনে ইকোপার্ক হলে আমাদেরকে উচ্ছেদ করা হবে। আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব। আমরা বনে ইকো পার্ক চাই না। আমরা আমাদের আদি ভূমিতে থাকতে চাই।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সবুজের বিপ্লব

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের উপকূলঘেঁষা বাগেরহাটের বিস্তীর্ণ জনপদে এবার সবজির বাম্পার ফলন হয়েছে। একসময় লবণাক্ততার ...

কলকাতায় আবাসিক হোটেলে আগুন, কুষ্টিয়ার একই পরিবারের চারজন নিহত

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই ...

বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার

অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরির কারখানা নিয়ে জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন-এ সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে অভিযান ...