
ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে ‘বাংলা কিউআর’ সেবা চালু করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
বুধবার (১৯ আগস্ট) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘শাহ্জালাল বাংলা কিউআর’ সেবার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বাংলা কিউআরের বিভিন্ন সুবিধা এবং ক্যাশলেস লেনদেনে এর ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রথম মার্চেন্ট হিসেবে ব্যাংকের গ্রাহক ও ব্যাংকের অভ্যন্তরে অবস্থিত ক্যান্টিন ‘সরকার’স কিচেন’-কে বাংলা কিউআর প্রদান করা হয়। পরে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বাংলা কিউআরের একটি রেপ্লিকা ‘সরকার’স কিচেনের জেনারেল ম্যানেজার মো. মাইন উদ্দিন সুজনের কাছে হস্তান্তর করেন।
বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস ও ডিজিটাল লেনদেন সম্প্রসারণের উদ্যোগ এবং সরকারের ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করার ধারাবাহিকতায় এ সেবা চালু করা হয়েছে। বাংলা কিউআরের মাধ্যমে আন্তঃব্যাংক পেমেন্ট আরও সহজ ও সুবিধাজনক হবে।
একটি নির্দিষ্ট কিউআর কোড ব্যবহার করে তাৎক্ষণিকভাবে মার্চেন্টের হিসাবে নিরাপদে লেনদেন সম্পন্ন করা যাবে। ফলে ব্যবসায়ীদের আলাদা আলাদা প্রতিষ্ঠানের জন্য একাধিক কিউআর কোড রাখার প্রয়োজন কমে আসবে। এতে লেনদেনের প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি সময়ও সাশ্রয় হবে।
বিশেষ করে যেসব ক্ষুদ্র ব্যবসায়ী এখনো পুরোপুরি ডিজিটাল লেনদেনের আওতায় আসেননি, তাদের জন্য বাংলা কিউআর কার্যকর একটি মাধ্যম হতে পারে। মোবাইল ফোনের মাধ্যমে সহজেই অর্থ পরিশোধ করা সম্ভব হওয়ায় ক্রেতাদের জন্যও এ সেবা সুবিধাজনক হবে।
এ উদ্যোগে অ্যাকোয়ারিং পার্টনার হিসেবে এসএসএল (সফটওয়্যার শপ লিমিটেড) এবং মোবাইল অ্যাপ ভেন্ডর হিসেবে সিআইবিএল (সিআইবিএল টেকনোলজি কনসালট্যান্ট লিমিটেড) প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে।
আগামী ১ সেপ্টেম্বর থেকে শাহ্জালাল ইসলামী ব্যাংকসহ দেশের যেকোনো ব্যাংক ও এমএফএসের গ্রাহকদের জন্য বাংলা কিউআর সেবা উন্মুক্ত হবে।
বিএইচ
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৪স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৫যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৬জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৭বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৮মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৯চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার
- ১০একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন





পাঠকের মতামত