ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬ ৭:৫৬ পিএম

দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে এবি ব্যাংক পিএলসি।

এ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে এবি ব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক রাফিয়া সুলতানা, এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড. এম. বাবর খান এবং উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়ালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের এ পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ভবিষ্যতে কৃষি উদ্যোক্তারা স্বল্প সুদে ঋণ গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে এ তহবিলে যুক্ত হওয়ার মাধ্যমে কৃষি খাতে এবি ব্যাংকের অর্থায়নের পরিধি ও সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সৃজনশীলতা, নিজস্ব দৃষ্টিভঙ্গি ও শিল্পীসত্তাকে বৃহত্তর পরিসরে তুলে ধরতে ‘বাংলাদেশের রং’ শীর্ষক ...

হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়

হজ্জ সেবার মানোন্নয়ন, আর্থিক সেবার আধুনিকায়ন ও ব্যবসা সম্প্রসারণে হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেছে ...

ব্র্যাক ব্যাংকের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ

‘ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫’ প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক। ‘ড্রাইভিং ইনোভেশন, অ্যাডভান্সিং ইনক্লুশন অ্যান্ড ক্রিয়েটিং ...

পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ শিশু হাসপাতালে মাইক্রোবাস প্রদান

দেশের সর্ববৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ শিশু হাসপাতাল ...

ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা

ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার বিভিন্ন কৌশল, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং গ্রাহকদের কাছে ...

ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং মাস্টারকার্ড-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে ...