
গাজীপুরের শ্রীপুরে স্বামী-স্ত্রীর ঝগড়ার সমাধান করতে এসে মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুড়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাড়ীর মালিক মনির হোসেনের স্ত্রীকে আটক করেছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হাফিজ উদ্দিন নামে (৫০) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও (উত্তরপাড়া) গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকার মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড (দারোগারচালা) এলাকার মনির হোসেনের বাড়ীতে হামলা ও মারধরের ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ফিরোজ মিয়া (৩০) ও তার সহযোগীরা পালিয়ে যায়।
অভিযুক্তরা হলো নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি গ্রামের ফেরদৌসের ছেলে ফিরোজ মিয়া (৩০)। সে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকার আমান গার্মেন্টস লিমিটেড পোশাক কারখানায় চাকরি করতো।
নাম প্রকাশ না করার শর্তে পাশের কক্ষের নারী ভাড়াটিয়ারা জনান, ফিরোজ মিয়া তার স্ত্রী সুরাইয়া বেগমকে (২৫) ও তার তিন বছরের একমাত্র ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে দারোগারচালা এলাকার মনির হোসেনের বাড়ীতে ভাড়া থাকে। তারা দু’জনেই পোশাক কারখানায় চাকরি করেন। ওই বাড়ীতেই ফিরোজ মিয়ার ভাই, চাচা ও উকিল বাবা পাশের কক্ষগুলোতে ভাড়া থাকেন। ফিরোজ মিয়ার স্ত্রী সুরাইয়া তার কর্মস্থল ইয়াসমিন স্পিনিং মিলস লিমিটেড কারখানা থেকে বিকেলে অসুস্থতার ছুটি নিয়ে বাসায় চলে আসে। রাতে ফিরোজ মিয়া বাসায় আসলে তাদের (স্বামী-স্ত্রীর) মাধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া লাগে। খবর পেয়ে সুরাইয়ার বাবা হাফিজ উদ্দিন সলিং মোড়ের ভাড়া বাসা থেকে রাত ১১ টার দিকে তার মেয়ের দারোগারচালা এলাকার ভাড়া বাসায় আসেন। বাবার সামনেই মেয়েকে জামাই মারধর করে। পরে মেয়ের জামাই ফিরোজ মিয়া, তার ভাই, চাচা ও উকিল বাবার সাথে শ্বশুর হাফিজ উদ্দিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেয়ের জামাই ফিরোজ মিয়া ও তার স্বজনেরা শ্বশুর হাফিজ উদ্দিনকে এলাপাতাড়ি মারধর করতে থাকে। মারতে মারতে তারা হাফিজ উদ্দিনকে বাড়ীর বাহিরে সড়কের উপর নিয়ে লাঠি দিয়ে একাধিক আঘাত করলে রাত সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি বুঝতে পেরে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ নিহত হাফিজ উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ীর মালিক মনির হোসেনের স্ত্রীকে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনজে
- ১বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ২ব্র্যাক ব্যাংকের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ
- ৩রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার
- ৪ক্যাশলেস লেনদেন সহজ করতে শাহ্জালাল ইসলামী ব্যাংকে ‘বাংলা কিউআর’ চালু
- ৫বাংলাদেশ ব্যাংকের কৃষি পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হলো এবি ব্যাংক
- ৬চরফ্যাশনে গভীর রাতে ঝিল থেকে ডাব ব্যবসায়ীর লাশ উদ্ধার
- ৭কমিউনিটি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৮সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সবুজের বিপ্লব
- ৯কোস্টগার্ডের নতুন ডিজি মঈনুল হাসান
- ১০প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৪জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৫রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৬বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ৭তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৮জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৯যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ১০স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি





পাঠকের মতামত