শেয়ার বাজার ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬ ২:৫৩ পিএম

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২২ কোটি ১৩ লাখ টাকার  শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের লেনদেন হয়েছে ২১ কোটি ৫১ লাখ ১৩ হাজার টাকার।

১৮ কোটি ৮৯ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রানার অটোমোবাইলস পিএলসি, এনভয় টেক্সটাইলস্‌ লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, শমরিতা হসপিটাল লিমিটেড, সায়হাম টেক্সটাইল মিলস্‌ পিএলসি, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এবং মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত