আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬ ১১:২৪ এএম

কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় একটি হোটেলে ভয়াবহ আগুনে শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই বাংলাদেশি। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা গেছে, স্থানীয় সময় রাত ২টার দিকে নিউ মার্কেটের কাছে হোটেলটিতে আগুন লাগে। ওই সময় বেশিরভাগ অতিথি ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকজন হোটেলের ভেতরে আটকা পড়েন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চারটি দমকলের গাড়ি। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও সেখানে গিয়ে উদ্ধারকাজে যোগ দেন।

দমকলকর্মীরা হোটেলের ভেতরে আটকে পড়া অতিথিদের বের করে আনতে অভিযান চালান। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ঘটনার পর হোটেল ও আশপাশের এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হয়। আগুনে আরও কেউ হতাহত হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

এনজে

শেয়ার

পাঠকের মতামত

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের আদেশ

কারাবন্দি পাকিস্তানের আলোচিত সাবেক প্রধানমন্ত্রী, বিশ্বকাপ জেতানো সাবেক ক্রিকেটার ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ ...

জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত

বাংলাদেশের সঙ্গে ভারত গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর ...

বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় জ্বালানি সরবরাহ নিয়ে ...