ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬ ৮:১৩ পিএম

করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ্মীপুর জেলায় ৫০ ইউনিট সৌরবিদ্যুৎচালিত সোলার লাইট স্থাপন করা হয়েছে।

পরিবেশবান্ধব এ প্রকল্প বাস্তবায়নের ফলে জেলার বিভিন্ন গ্রামীণ সড়ক ও জনপথ আলোকিত হওয়ার পাশাপাশি বিদ্যুতের ওপর নির্ভরশীলতাও কমবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, প্রতিটি সোলার লাইটের আলো প্রায় ২০০ গজ এলাকাজুড়ে বিস্তৃত হচ্ছে। এতে দীর্ঘদিনের অন্ধকারাচ্ছন্ন সড়ক ও জনপথে নিরাপদ চলাচলের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতে সাধারণ মানুষ, পথচারী ও শিক্ষার্থীরা এ উদ্যোগের সুফল পাচ্ছেন।

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক মো. হুমায়ুন কবির জানান, চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন থেকে বড় পিলারের মাধ্যমে লক্ষ্মীপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সৌরবিদ্যুৎচালিত সোলার লাইট স্থাপনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সামাজিক কল্যাণমূলক এ উদ্যোগের মাধ্যমে একদিকে বিদ্যুৎ সাশ্রয় হবে, অন্যদিকে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়বে। একই সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামীণ এলাকায় সোলার লাইট স্থাপনের ফলে রাতে নিরাপদ চলাচল নিশ্চিত হওয়ার পাশাপাশি চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধপ্রবণতা কমাতেও এটি সহায়ক হবে। জনকল্যাণমূলক এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন

গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে ‘স্মার্ট একাউন্ট, স্মার্ট ব্যাংকিং’ ...

খালেদার জন্মদিনে কৃষি ব্যাংকে এমপ্লয়িজ ইউনিয়নের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের ...

৫০ বছরে গ্রামীণ ব্যাংক: সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে ক্ষুদ্রঋণের একটি ছোট্ট প্রকল্প হিসেবে যাত্রা শুরু করেছিল গ্রামীণ ব্যাংক। ...

ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন পাইওনিয়ার

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নন-লাইফ বীমা প্রতিষ্ঠান পাইওনিয়ার ইনস্যুরেন্স পিএলসি ‘ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জ (আইআইসি) ২০২৬’-এ চ্যাম্পিয়ন ...