
ইউরোপ থেকে প্রেরিত বৈদেশিক রেমিট্যান্স পরিশোধের লক্ষ্যে নেক পে লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সিটিজেনস ব্যাংক পিএলসি। এ চুক্তির মাধ্যমে ব্যাংকটির আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্ক আরও সম্প্রসারিত হবে এবং প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের জন্য রেমিট্যান্স সেবা আরও সহজ, নিরাপদ ও কার্যকর হবে।
সিটিজেনস ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিটিজেনস ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং নেক গ্রুপ ও নেক পে লিমিটেডের চেয়ারম্যান ইকরাম ফারাজী, সিআইপি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র হস্তান্তর করেন।
অনুষ্ঠানে সিটিজেনস ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফ, চিফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজিবুর রহমান, এসএমআর বিভাগের প্রধান বিজয় চন্দ্র দাস এবং রেমিট্যান্স বিভাগের প্রধান শামসুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এছাড়াও নেক গ্রুপ-এর পরিচালক মিস মাহেলা ইশাত ফারাজী, নেক পে লিমিটেড -এর কান্ট্রি ম্যানেজার মো. ওসমান গনিসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায়, নেক পে লিমিটেড-এর মাধ্যমে সাইপ্রাস ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রেরিত ইনওয়ার্ড রেমিট্যান্স সিটিজেনস ব্যাংকের -শাখা ও উপশাখার মাধ্যমে গ্রাহকদের কাছে পরিশোধ করা হবে। এই অংশীদারিত্ব ব্যাংকের আন্তর্জাতিক রেমিট্যান্স নেটওয়ার্ক আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশি প্রবাসী ও তাঁদের সুবিধাভোগীদের জন্য সহজ, নিরাপদ ও দ্রুত রেমিট্যান্স সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিএইচ
- ১মার্জিন ঋণ নীতিতে বড় পরিবর্তন: গেজেট প্রকাশ
- ২বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৩অস্ট্রেলিয়াকে হারানো টাইগারদের দেশে ফিরলে সংবর্ধনা
- ৪আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৫কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন
- ৬চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৪, ইয়াবা-গাঁজা উদ্ধার
- ৭নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
- ৮এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৯মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আরও এক বছর থাকছেন নাসিমুল গনি
- ১০বিলুপ্ত হচ্ছে র্যাব, গঠিত হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’
- ১চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ২ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৩ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৪চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৫এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৬উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৭স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ৮বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৯অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ১০চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন





পাঠকের মতামত