
গ্রাহকদের সঞ্চয় করাকে আরও সহজ করতে দেশের অন্যতম শীর্ষ দুই আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স ও বিকাশ যৌথভাবে চালু করেছে ডিজিটাল এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিট) সেবা। ফলে, এখন বিকাশ অ্যাপ থেকেই গ্রাহকরা কোনো কাগজপত্রের ঝামেলা ছাড়া ঘরে বসে আইডিএলসি’তে ফিক্সড ডিপোজিট চালু করতে পারবেন। বর্তমানে ৬ মাস ও ১২ মাস মেয়াদে ১০,০০০ টাকা থেকে ১০০,০০০ টাকা পর্যন্ত এফডিআর খোলার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। আইডিএলসিতে এফডিআর খোলা থেকে নির্দিষ্ট মেয়াদ অন্তর মুনাফা গ্রহণ, এবং মেয়াদ শেষে পুরো টাকা পাওয়া পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটি বিকাশ অ্যাপেই সম্পন্ন করতে পারছেন গ্রাহকরা।
সম্প্রতি আইডিএলসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে যৌথভাবে নতুন এই সেবা চালুর ঘোষণা দেন আইডিএলসি ফাইন্যান্স এর সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর এম জামাল উদ্দিন এবং বিকাশ এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রাহকরা নির্ধারিত সময় অন্তর তাদের বিকাশ অ্যাকাউন্টেই আইডিএলসি’র এফডিআর-এর মুনাফার টাকা পেয়ে যাবেন। বিকাশ অ্যাপ থেকে তারা ডিজিটাল রসিদও ডাউনলোড ও সংরক্ষণ করতে পারবেন। অ্যাপের মাধ্যমে এফডিআর সেবাটি স্বয়ংক্রিয়ভাবে নবায়নের (অটো-রিনিউয়াল) সুবিধাও পাওয়া যাবে।
আইডিএলসি ফাইন্যান্সের এর সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর এম জামাল উদ্দিন বলেন, “বাংলাদেশে প্রথমবার বিকাশের মাধ্যমে ডিপিএস সেবা চালুর পর এবার টার্ম ডিপোজিট সুবিধা যুক্ত করে আমরা গ্রাহকদের জন্য সঞ্চয়ের আরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যমকে সহজ ও উন্মুক্ত করছি। আইডিএলসি ফাইন্যান্স ও বিকাশের এই যৌথ উদ্যোগের মাধ্যমে আরও বেশি মানুষের জন্য সহজে ও সুবিধাজনকভাবে সঞ্চয়ের সুযোগ সৃষ্টি হবে বলে আমরা আশা করি। প্রযুক্তির মাধ্যমে প্রথাগত আর্থিক সেবার আওতার বাইরে থাকা জনগোষ্ঠীর কাছেও সঞ্চয়ের সুযোগ পৌঁছে দিয়ে আমরা তাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে চাই।”
বিকাশ এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, আর্থিক প্রতিষ্ঠানের সাথে যৌথ অংশীদারিত্বের মাধ্যমে সঞ্চয় সেবাকে মানুষের হাতের মুঠোয় নিয়ে আসার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বিকাশ। ডিপিএস সেবার ধারাবাহিকতায় চালু হওয়া নতুন এই এফডিআর সেবায় গ্রাহকরা আরও কার্যকরভাবে তাদের জমানো টাকাকে ভবিষ্যত আর্থিক পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহার করতে সক্ষম হবেন। আমরা বিশ্বাস করি আইডিএলসি ও বিকাশ-এর এই যৌথ উদ্যোগ দেশের আর্থিক অন্তর্ভুক্তি জোরদারের পাশাপাশি মানুষের লেনদেনের স্বাধীনতা ও সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে।
উল্লেখ্য, এরই মধ্যে গত প্রায় পাঁচ বছর ধরে গ্রাহকরা বিকাশ অ্যাপে আইডিএলসি ফাইন্যান্সের সাপ্তাহিক ও মাসিক ডিপিএস সেবা গ্রহণ করছেন। সেই ধারাবাহিকতায় এবারে গ্রাহকদের জন্য এফডিআর-এর মাধ্যমে এককালীন, নিরাপদ সঞ্চয়ের সুযোগও তৈরি হলো।
বিএইচ
- ১খালেদার জন্মদিনে কৃষি ব্যাংকে এমপ্লয়িজ ইউনিয়নের দোয়া মাহফিল
- ২ইউজিসির অডিটে বেরোবির ২ কোটি ৩৪ লাখ টাকার আর্থিক অনিয়ম
- ৩গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ৪সরিষাবাড়ীতে নির্মাণের ২ মাসের মাথায় ধসে পড়ল গাইড ওয়াল
- ৫যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৬নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ৭হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, মোট মৃত্যু ৯০৮
- ৮সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে
- ৯প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ১০মাছের উৎপাদন বৃদ্ধি করতে হলে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে হবে: এমপি মানিক
- ১কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ২আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৫শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর
- ৬কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ৭জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ৮রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- ৯রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ
- ১০প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা





পাঠকের মতামত