বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬ ৪:২০ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আটটি অনুষদের অন্তর্ভূক্ত ৩৮টি বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো প্রস্তুতকৃত ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’-এর মোড়ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্দেশিকার মোড়ক উন্মোচন করেন।

আজ রোববার (১৬ আগস্ট) সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই হ্যান্ডবুকটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি পদক্ষেপে দিকনির্দেশনা দিতে এই হ্যান্ডবুকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের অর্জনসমূহ, সকল অফিস, দপ্তর ও বিভাগসমূহের সিটিজেন চার্টার, সকল বিভাগের পরিচিতি, একাডেমিক ক্যালেন্ডার, অ্যাকাডেমিক অর্ডিনেন্স, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের নিয়মাবলী, লাইব্রেরি ও ল্যাব ব্যবহারের নীতিমালা, বৃত্তি ও আর্থিক সহায়তা, হল ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বিধিসহ প্রয়োজনীয় সব তথ্য বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সহজ করতেই আমাদের এই উদ্যোগ। প্রথমবারের মতো প্রকাশিত এই হ্যান্ডবুকটি শিক্ষার্থীদের সময় বাঁচাবে এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও শিক্ষার্থীবান্ধব করে তুলবে। নতুন শিক্ষার্থীরা যাতে এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে, বিশ্ববিদ্যালয়ে তাদের প্রাপ্ত সেবা সম্পর্কে এবং বিশ্ববিদ্যালয় জীবনে তাদের করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে সম্মূখ ধারনা পেতে পারে তারই একটি মাধ্যম হবে এই হ্যান্ডবুকটি।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দ্রুতই এই হ্যান্ডবুকটির প্রিন্ট কপি প্রতিটি বিভাগের ২০২৫-২০২৬ সেশনের শিক্ষার্থীদের মাঝে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক. ড. শেখ মিজানুর রহমান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ কোরবান আলী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মরিয়ম জামিলা, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নাসিম রেজা, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জিয়াউল আমিন, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান, বীর প্রতিক তারামন বিবি হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন, মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃ আব্দুর রউফ সরকার ও উপ-রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) নিত্যানন্দ পাল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

ইউজিসির অডিটে বেরোবির ২ কোটি ৩৪ লাখ টাকার আর্থিক অনিয়ম

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাজেট অ্যাসেসমেন্ট টিমের নিরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আর্থিক কার্যক্রমে প্রায় ...

বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ

স্নাতক পাসের আগেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কম্পিউটার অপারেটর পদে চাকরিতে যোগ দেওয়ার অভিযোগ উঠেছে ...

ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনায় জরুরি বৈঠকে সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গত ৪ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’-এর অনুষ্ঠানকে কেন্দ্র করে শিবির ও ...

ইউজিসি সদস্য মামুন প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা

কৃষির আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর কৃষিব্যবস্থা গড়ে তুলতে তরুণদের, বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতায় ...

পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি

আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি দক্ষতা উন্নয়ন, এআই এর সঠিক ব্যবহার ও গবেষণা ভিত্তিক বাস্তব ...

প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ...