
নরসিংদীর রায়পুরা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার এবং পুলিশের দ্রুত যাতায়াতের সুবিধার্থে থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল।
রোববার (১৬ আগস্ট) সকালে রায়পুরা থানা প্রাঙ্গণে ফিতা কেটে যানবাহন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোঃ আশরাফ উদ্দিন বকুল। এসময় নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক উপস্থিত ছিলেন।
এমপি আশরাফ উদ্দিন বলেন, ‘রায়পুরার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। কোনো ঘটনা ঘটলে পুলিশ যেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য প্রয়োজনীয় যানবাহন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।’
তিনি আরও বলেন, ‘শুধু দায়িত্ব দিলেই হবে না, দায়িত্ব পালনের জন্য পুলিশকে প্রয়োজনীয় সক্ষমতাও দিতে হবে। নতুন দুটি ভ্যান রায়পুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমি আশা করি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক নাজমুল হক ভূইয়া মোহন, রায়পুরা পৌর বিএনপি সভাপতি ইদ্রিস আলী মুন্সি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ থানার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
টিআর
- ১ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ২ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
- ৩অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরিই প্রধান লক্ষ্য
- ৪ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ৫চাঁদপুরে নকল শিশু খাদ্য বিক্রি, ৬০ হাজার টাকা জরিমানা
- ৬কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৭চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড
- ৮চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার
- ৯কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ১০রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৩রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৪আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৫সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৬যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৭মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৮প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৯বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ
- ১০মাছের উৎপাদন বৃদ্ধি করতে হলে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে হবে: এমপি মানিক





পাঠকের মতামত