
বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা ডাকবাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে ডাকবাংলোর পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, পিপি এফএম নূরতাজ আলম বাহারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা। শোভাযাত্রায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, মৎস্যজীবী ও জেলেসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উদ্বোধনকালে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ সম্পদের সুরক্ষা এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দেশীয় মাছের প্রজাতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। জলাশয় সংরক্ষণ ও মাছের প্রজননক্ষেত্র রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি দেশীয় মাছের উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
টিআর
- ১কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ২রাজনগর চা বাগানে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৩ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ৪রায়পুরা থানায় দুটি পুলিশ ভ্যান উপহার দিলেন এমপি আশরাফ
- ৫সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা
- ৬খালেদার জন্মদিনে কৃষি ব্যাংকে এমপ্লয়িজ ইউনিয়নের দোয়া মাহফিল
- ৭ইউজিসির অডিটে বেরোবির ২ কোটি ৩৪ লাখ টাকার আর্থিক অনিয়ম
- ৮গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ৯সরিষাবাড়ীতে নির্মাণের ২ মাসের মাথায় ধসে পড়ল গাইড ওয়াল
- ১০যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ১কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ২আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৩নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৫মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৬শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর
- ৭প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৮রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ
- ৯জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ১০রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪





পাঠকের মতামত