
বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন সাধনই তার সরকারের প্রধান লক্ষ্য এবং জনগণের সুফল নিশ্চিত করে—এমন উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, দেশের মৎস্যসম্পদ বাড়াতে এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করতে পর্যায়ক্রমে দেশের সব খাল ও জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আশ্বাস দেন যে কৃষি খাতের টেকসই উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার সর্বদা কৃষকদের পাশে থাকবে।
নারী শিক্ষা ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণে কয়েকটি সামাজিক নিরাপত্তা পদক্ষেপের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, নারী সমাজকে স্বাবলম্বী ও শিক্ষিত করে তুলতে স্নাতক পর্যায় পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করা হবে এবং মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ উপবৃত্তির ব্যবস্থা করা হবে। এ ছাড়া প্রাথমিক পর্যায়ে দেশের সুবিধাবঞ্চিত ১ লাখ ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে পোশাক ও স্কুলব্যাগ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত শাসনামলে অপরিকল্পিত পদক্ষেপের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে চরম সংকট তৈরি হয়েছিল, তার মাসুল এখন সাধারণ মানুষকে গুনতে হচ্ছে।
তিনি বলেন, ফ্যাসিবাদের পতন ঘটিয়ে মানুষ দেশকে নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে। এখন দেশের সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র পুনর্গঠনে ভূমিকা রাখতে হবে।
প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াবে কিংবা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও সামাজিক ব্যবস্থা নেওয়া হবে।
বিএইচ
- ১অটো নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে
- ২দর পতনের শীর্ষে ফার কেমিক্যাল
- ৩আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৪লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ৫যে কোনো ফরম্যাটে এটাই সবচেয়ে বড় জয় : শান্ত
- ৬উত্থানে শুরু পতনে শেষ
- ৭সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৮গণভোটকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে জামায়াত: এমপি খোকন
- ৯মৎস্যসম্পদে স্বনির্ভরতার প্রত্যয়ে নোয়াখালীতে জাতীয় মৎস্য পক্ষ
- ১০মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ১কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৪আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৬কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৭প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা
- ৮কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ৯রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- ১০৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি





পাঠকের মতামত