
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বড়িয়া-ভাদালিয়াপাড়া ‘মসলা গ্রামে’ মসলা চাষিদের সঙ্গে মতবিনিময় ও মসলা গাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
উপজেলা কৃষি কর্মকর্তা রুপালি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে প্রকৌশলী জাকির হোসেন সরকার মসলা গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং মসলা গাছ রোপণ করেন। এ সময় তিনি কৃষকদের কাছ থেকে মসলা চাষের সম্ভাবনা, উৎপাদন ব্যয়, বাজারজাতকরণ, কৃষি উপকরণের প্রাপ্যতা ও চাষিদের নানা সমস্যার কথা শোনেন।
প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, দেশের মসলার চাহিদার একটি বড় অংশ এখনো আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। ফলে স্থানীয়ভাবে মসলার উৎপাদন বাড়াতে পারলে একদিকে যেমন আমদানিনির্ভরতা কমবে, অন্যদিকে কৃষকদের আয় ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে। বিশেষ করে বাড়ির আঙিনা, পতিত জমি, পুকুরপাড় ও রাস্তার পাশের জায়গা কাজে লাগিয়ে মসলা চাষ সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন, কৃষকদের উৎপাদিত মসলার ন্যায্যমূল্য নিশ্চিত করা, উন্নত জাতের বীজ ও চারা সরবরাহ, আধুনিক চাষাবাদ পদ্ধতিতে প্রশিক্ষণ এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণের কার্যকর ব্যবস্থা করা গেলে এ অঞ্চলে মসলা চাষ আরও জনপ্রিয় হবে। পাশাপাশি মসলা চাষিদের নিয়ে সমবায়ভিত্তিক বাজারব্যবস্থা গড়ে তোলা গেলে কৃষকরা মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি বাজারে পণ্য বিক্রি করতে পারবেন।
উল্লেখ্য, সরকারি প্রণোদনায় কুষ্টিয়া সদর উপজেলার বড়িয়া-ভাদালিয়াপাড়া গ্রামকে মডেল মসলা গ্রাম হিসেবে গড়ে তোলা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের’ আওতায় ২০২৩ সালের জুলাইয়ে এখানে পাইলট কার্যক্রম শুরু হয়।
গ্রামের বিভিন্ন সড়কের পাশে খাঁচা পদ্ধতিতে দারুচিনি, তেজপাতাসহ বিভিন্ন মসলার প্রায় ৬ হাজার চারা লাগানো হয়েছে। পাশাপাশি বাড়ির উঠান, আঙিনা, পুকুরপাড় ও পতিত জমিতে জিও ব্যাগে আদা ও হলুদ চাষ করা হচ্ছে। আধুনিক পদ্ধতিতে ক্যাপসিকাম, গোলমরিচ, জিরা, চুইঝালসহ বিভিন্ন ধরনের মসলা উৎপাদনের উদ্যোগও নেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে এখানে ১৩ থেকে ১৪ ধরনের মসলা চাষের তথ্য পাওয়া যায়।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, মসলা গ্রাম প্রতিষ্ঠার উদ্যোগে শতাধিক কৃষক পরিবার যুক্ত হয়েছে। প্রশিক্ষণ ও সরকারি সহায়তার মাধ্যমে কৃষকদের মসলা চাষে উৎসাহিত করা হচ্ছে। উৎপাদনের পাশাপাশি ভবিষ্যতে কৃষকরা মসলার বীজ ও চারা উৎপাদন ও বিক্রির মাধ্যমে অতিরিক্ত আয় করতে পারবেন।
কৃষকদের মতে, মসলা চাষে ঝুঁকি তুলনামূলক কমিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা গেলে অল্প জায়গাতেও ভালো ফলন পাওয়া সম্ভব। তাই সরকারি সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি উৎপাদিত মসলা সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের ব্যবস্থা করা জরুরি।
মতবিনিময় সভায় বক্তারা বড়িয়া-ভাদালিয়াপাড়ার মসলা গ্রামকে শুধু একটি কৃষি প্রকল্প হিসেবে নয়, বরং দেশের মসলা উৎপাদনের একটি সফল মডেল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কৃষকদের পাশে থেকে মসলা চাষ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এনজে
- ১পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ২১৮ বছরের জঞ্জাল ৫ মাসে পুরোপুরি পরিষ্কার সম্ভব নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ৩ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন পাইওনিয়ার
- ৪কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৫বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৬প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৭ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার
- ৮যুবক ও যুব নারীদের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৯টাঙ্গাইলে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
- ১০মাদারীপুরে কৃষক দলের মটর শোভা যাত্রায় ‘জয় বাংলা’ শ্লোগান
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৩চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৪সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ৫মাদারীপুরে চায়না দুয়ারি জালে নদী-নালা ছয়লাব, বিপন্ন দেশীয় মাছ
- ৬কুড়িগ্রামে জনগণের দোরগোড়ায় জেলা প্রশাসন
- ৭যশোরে পুকুরে ডুবে দুইবোনসহ ৩ শিশুর প্রাণহানি
- ৮হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৯
- ৯সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১০বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয়, পরিবহন পরিচালকের ব্যাখ্যা





পাঠকের মতামত