
অর্থ আত্মসাতের অভিযোগে পিতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন নিজের মেয়ে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাবুরপাড়া গ্রামের দুবাই প্রবাসী রবিউলের স্ত্রী শাহানাজ আক্তার (২৪) তার পিতা একই উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামের স্বপন খানের বিরুদ্ধে সাড়ে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই সাংবাদিক সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে শাহনাজ জানান,তার স্বামী রবিউল মিয়াজী দীর্ঘ প্রায় ৪ বছর যাবৎ দুবাই থাকাকালীন সময়ে স্বামীর উপার্জিত অর্থ তার নামে থাকা ব্যাংক একাউন্টে প্রেরণ করতেন। তার পিতা স্বপন খান ব্যবসার কথা বলে মেয়ের কাছ থেকে টাকা চাইলে স্বামী রবিউলের সাথে কথা বলে বিভিন্ন সময়ে ব্যাংক ও এনজিও সংস্থা থেকে ১৭ লাখ টাকা হাওলাত হিসাবে প্রদান করেন। কথা ছিল রবিউল প্রবাস থেকে ফিরে আসলে বাড়িতে ভবন নির্মাণের কাজ আরম্ভ করলে ওই টাকা ফেরত দিবে। চলতি বছরের শুরুর দিকে রবিউল প্রবাস থেকে এসে টাকা ফেরত চাইলে স্বপন খান টাকা দিবে দিচ্ছে বলে টালবাহানা করতে থাকে।
শাহনাজ আরও জানান,বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশী বৈঠক হয়। এতে ১৭ লক্ষ টাকার পরিবর্তে দুই দফায় ১২ লক্ষ টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। চলতি বছরের ফেব্রুয়ারির ২৩ তারিখে ২ লক্ষ টাকা এবং মে মাসের ২৫ তারিখে দশ লক্ষ টাকা ফেরত প্রদানের অঙ্গীকার করা হয়। কিন্তু টাকা ফেরত না দিয়ে তার পিতা ও ভাই উল্টো তাকে এবং তার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে আদালতে মামলা করে।
শাহনাজের শ্বাশুড় তাজুল ইসলাম বলেন, আমার ছেলের কষ্টের উপার্জিত টাকা নিয়ে তার শশুর এমন প্রতারণা করবে তা আমরা কেউ ভাবি নি। ছেলের অর্থ ফেরত পেতে আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
শাহনাজ আক্তারের পিতা স্বপন খানের নিকট এ বিষয়ে জানতে মোবাইলে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।
এদিকে পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের বাবুরপাড়া ( বালিকান্দি মিয়াজী বাড়ি) গ্রামের তাজুল ইসলামের ছেলে রবিউল মিয়াজীর সাথে পারিবারিকভাবে আট বছর পূর্বে দক্ষিণ ঘোড়াধারী গ্রামের স্বপন খানের মেয়ে শাহনাজের বিয়ে হয়। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে।
এনজে
- ১ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন পাইওনিয়ার
- ২কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৩বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার
- ৬যুবক ও যুব নারীদের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৭টাঙ্গাইলে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
- ৮মাদারীপুরে কৃষক দলের মটর শোভা যাত্রায় ‘জয় বাংলা’ শ্লোগান
- ৯শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ১০সাবেক বিমান বাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
- ১ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ২যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ৩চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৪চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৫সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ৬কুড়িগ্রামে জনগণের দোরগোড়ায় জেলা প্রশাসন
- ৭মাদারীপুরে চায়না দুয়ারি জালে নদী-নালা ছয়লাব, বিপন্ন দেশীয় মাছ
- ৮লিবিয়ায় নৌকাডুবি, কালকিনির রাব্বি নিখোঁজ
- ৯যশোরে পুকুরে ডুবে দুইবোনসহ ৩ শিশুর প্রাণহানি
- ১০হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৯





পাঠকের মতামত