উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬ ১১:৪৪ এএম

‎বর্তমানে বাংলাদেশে যে কজন তরুণ উদীয়মান পেশাদার অ্যামাচার বক্সার আছে তাদের মধ্যে জিদান অন্যতম। সে বেল বিজয়ী।  দেশের গন্ডি পেড়িয়ে এখন আর্ন্তজাতিক অঙ্গনে হৈচৈ ফেলে দিয়েছেন। শুধু তাই নয়, আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বও করছেন জিদান। সর্বশেষ চলতি মাসে

‎চীনের সানিয়া হাইনানে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক চ্যাম্পিয়নশিপ ( আইএসকেএ) ২০২৬ এ তিনি অ্যামেচার বক্সিং বিভাগে বাংলাদেশের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন। এই টুর্নামেন্টে তিনি চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশের জন্য (৩য় স্থান) পদক অর্জন করেন। এর আগে তিনি রাশিয়া এক বিখ্যাত বক্সারকেও পরাজিত করেন। রাশিয়া ও চীনসহ আর্ন্তজাতিক মিডিয়ায় জিদানের জয়গান শুরু করে দিয়েছে। প্রত্রিকার বিশ্লেষণের বর্ননা অনুযায়ী বক্সার জিদান প্রতিপক্ষের উপর অনবরত আক্রমন করেন। তার আরেকটি গুন হলো ডান পায়ের পাশাপাশি বাম পা দিয়ে বেশি এগিয়ে যান। তিনি রক্ষনের চেয়ে আক্রমন বেশি করেন। প্রতি রাউন্ডে সমান শক্তি প্রয়োগ করতে পারেন। তাছাড়া দেশের ভেতরে বিভিন্ন নকআউট চ্যালেঞ্জ ও অ্যামেচার ফাইটেও সফলভাবে অংশ নিয়েছেন এবং বিজয়ী হয়েছে। আগামী মাসে আমেরিকায়ও তার খেলার কথা রয়েছে।

‎জিদানের পরো নাম মো. রাহেমু ইসালম জিদান। ২০০৭ সালের ৩রা অক্টোবর  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জন্ম গ্রহণ করে। তার পিতার নাম ইরফান পাঠান এবং মাতার নাম রাজিয়া পাঠান। সে দুই ভাইয়ের মধ্যে বড়। ধানমন্ডি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

‎জিদানের সাথে কথা হলে তিনি বলেন, আর্ন্তজাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারায় এবং মাথা উঁচু করে দেশের পতাকা উড়াতে পরে নিজেকে ধন্য মনে করছি। আমি আমার বাব-মা’, শিক্ষক

‎এবং কোচসহ দেশবাসীর কাছে দেয়া চাই, আমি যেন বাংলাদেশের মান আরো উচ্চতায় নিয়ে যেতে পাড়ি। বাবা ইরফান পাঠান ও মা রাজিয়া পাঠান বলেন, আমরা বাবা-মা হিসেবে গর্বিত এমন সন্তান জন্ম দিতেে পেরে। জিদানের জন্য সবাই দোয়া করবেন যাতে সে বাংলাদেশের পতাকা সারা বিশ্বের মাঝে উড়াতে পারে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মাদারীপুরের কালকিনিতে মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৫

মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার সকালে ...

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে দুর্ঘটনা জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ গ্যাস লিকেজজনিত দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৯ সদস্যের তদন্ত ...