বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬ ৬:০৫ পিএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ের সংবাদ প্রকাশের পর লিখিত ব্যাখ্যা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক মাসুদ রানা। তবে তার দেওয়া ব্যাখ্যায় বাস মেরামতে ব্যয় হওয়া ২৭ লাখ ৯৯ হাজার টাকা কোন কোন খাতে কত ব্যয় হয়েছে, তার কোনো খাতভিত্তিক হিসাব দেওয়া হয়নি। শুধু বডি, ইঞ্জিনসহ বিভিন্ন অংশ পুনর্নির্মাণের কথা উল্লেখ করে মেরামতের প্রক্রিয়া ও দরপত্রের বিষয়টি তুলে ধরেছেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) পরিবহন পুলের পরিচালকের নিয়ন্ত্রিত একটি ফেসবুক গ্রুপে তিনি এ ব্যাখ্যা দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে বাস মেরামত নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে না দিয়ে তাঁর নিয়ন্ত্রিত গ্রুপে দেওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এর আগে পরিবহন পুলের পরিচালকের বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে লেখা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ফেসবুক পেজে প্রকাশিত হতে দেখা গেছে।

পরিবহন পরিচালক মাসুদ রানা ব্যাখ্যায় বলেন, বিশ্ববিদ্যালয়ের দুটি বাস দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পরিবহন শেডের বাইরে পড়ে ছিল। এর মধ্যে একটি বাস মেরামতযোগ্য হওয়ায় সেটির বডি, ইঞ্জিনসহ প্রয়োজনীয় অংশ সম্পূর্ণভাবে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

তবে বাসটির বডি, ইঞ্জিন ও অন্যান্য অংশে ঠিক কী কী কাজ করা হয়েছে এবং প্রতিটি কাজে কত টাকা ব্যয় হয়েছে, সে তথ্য ব্যাখ্যায় উল্লেখ করা হয়নি। ফলে প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ের বিপরীতে মেরামতের কাজের পরিমাণ ও ব্যয়ের যৌক্তিকতা যাচাইয়ের সুযোগ থাকছে না।

ব্যাখ্যায় পরিবহন পরিচালক জানান, তিনি দায়িত্ব নেওয়ার আগেই তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন বাসটি মেরামতের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে প্রয়োজনীয় অর্থের বরাদ্দ গ্রহণ করেছিল। দায়িত্ব নেওয়ার পর বরাদ্দকৃত অর্থ যথাসময়ে ব্যবহার না করলে তা ফেরত যাওয়ার বিষয়টি তিনি উপাচার্যের নজরে আনেন।

পরে কাজটি স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে সম্পন্ন করার জন্য একজন ডিনকে আহ্বায়ক করে হিসাব দপ্তর, প্রকৌশল দপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের একাধিক ব্যক্তির সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয় বলে জানান তিনি। তাঁর দাবি, তিনি ওই কমিটির সদস্য ছিলেন না এবং বাসটির দরপত্র মূল্যায়ন, ঠিকাদার নির্বাচন বা কার্যাদেশ প্রদানের প্রক্রিয়ার সঙ্গেও তিনি সম্পৃক্ত ছিলেন না।

তবে পরিবহন পুলের বাস ঠিক করা হয়েছে সেই দপ্তরের দায়িত্ব কোন ব্যক্তি কমিটিতে ছিলেন না সেটি নিয়ে শিক্ষার্থীদের মাঝে আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

পরিচালকের ভাষ্য অনুযায়ী, কমিটি সরকারি ক্রয়বিধি অনুসরণ করে উন্মুক্ত দরপত্র আহ্বান করে। প্রথমবার দরপত্র আহ্বানের পর সর্বনিম্ন দরদাতার প্রস্তাবিত মূল্য বরাদ্দের তুলনায় বেশি হওয়ায় পুনরায় দরপত্র আহ্বান করা হয়। পরবর্তী দরপত্রে প্রাপ্ত দর যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, বাসটির মেরামতের কাজ পেয়েছে ফ্রেন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এ কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৭ লাখ ৯৯ হাজার টাকা পরিশোধ করেছে।

এর আগে এত টাকা ব্যয়ে বাস মেরামতের বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন ওঠে। তাঁদের দাবি, প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে একটি বাস মেরামতের পরিবর্তে নতুন বাস কেনার বিষয়টি বিবেচনা করা হয়েছিল কি না, সেটিও পরিষ্কার হওয়া প্রয়োজন।

এ বিষয়ে পরিবহন পরিচালক এর আগে বলেছিলেন, নতুন বাস ৫৫ লাখ টাকার নিচে পাওয়া যায় না এবং সংশ্লিষ্ট বাসটির সম্পূর্ণ বডি ঠিক করাসহ বিভিন্ন কাজ করা হয়েছে। তবে তাঁর লিখিত ব্যাখ্যায় নতুন বাস কেনা বনাম পুরোনো বাস মেরামতের তুলনামূলক ব্যয় বিশ্লেষণও দেওয়া হয়নি।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

ববি হাজ্জাজ শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’

শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়াতে শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে সরকার ‘প্যারেন্ট সার্কেল’ ...

একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন নেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় ...

যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি

প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীর দীর্ঘদিনের রেলযাত্রার দুর্ভোগ লাঘবে বিশ্ববিদ্যালয়ের সন্নিকটস্থ মেহেরুল্লাহনগর স্টেশনে দূরপাল্লার আন্তঃনগরসহ ...

ইউজিসির নিয়ম অমান্য করেই চলছে বেরোবিতে নিয়োগ-পদোন্নতি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা ও অনুমোদন উপেক্ষা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষক ...

কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. ...

কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট ...