
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার পর আহত অবস্থায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ে আসার জন্য খুলনার মুজগুন্নি আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য অপেক্ষা করার সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
জানা যায়, নিজ বাসভবনের কাছাকাছি এলাকায় রাস্তায় অপেক্ষা করার সময় মোটরসাইকেলে করে আসা দুজন দুর্বৃত্ত ড. মো. রফিকুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় হাতুড়ি দিয়ে তার ঘাড়ে আঘাত করা হয়।
হামলার পর আহত অবস্থায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
এ বিষয়ে কুয়েটের সিকিউরিটি ইনচার্জ সাদেক হোসেন প্রামাণিক বলেন, ‘স্যারের ওপর হামলা হয়েছে। তিনি খুলনা সিটি মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। তাঁর বিভিন্ন টেস্ট করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’
তিনি আরও জানান, এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। থানা থেকে বের হয়ে বিস্তারিত বলা যাবে।
এনজে
- ১বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ
- ২কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫
- ৩কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৪কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা
- ৫মোল্লা কলেজ সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
- ৬মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক
- ৭মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ৮জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় ৪৪ জনের প্রাণহানি
- ৯দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
- ১০হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৩ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৪কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৫কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ১০বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ





পাঠকের মতামত