
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে দুইটি সফটওয়্যার ও একটি মোবাইল অ্যাপ চালু করেছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। এর মাধ্যমে মাস্টার্স পর্যায়ের পরীক্ষার বিল ও সম্মানী অনলাইনে সম্পাদন, পিএইচডি ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন এবং আইওএস ব্যবহারকারীদের জন্য ডিজিটাল ই-ডায়েরি ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব ডিজিটাল সেবার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবাগুলোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী।
নতুন চালু হওয়া তিনটি সেবার মধ্যে রয়েছে মাস্টার্স পর্যায়ের পরীক্ষার বিল ও সম্মানী অনলাইনে সম্পাদনের ব্যবস্থা, পিএইচডি ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করার সফটওয়্যার এবং আইওএস ব্যবহারকারীদের জন্য বাকৃবির ডিজিটাল ই-ডায়েরি অ্যাপ।
আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসার ধারাবাহিকতায় তিনটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম যুক্ত হলো। স্নাতক পর্যায়ের বিল অনলাইনে করার পর এবার মাস্টার্স পর্যায়ের পরীক্ষার পারিতোষিক বিলও অনলাইন সেবার আওতায় আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইআরপি (ERP) সিস্টেমের মাধ্যমে শিক্ষকরা কাগজের পরিবর্তে অনলাইনে সহজেই এ বিল জমা দিতে পারবেন। এতে প্রশাসনিক কাজে গতিশীলতা আসবে এবং পেপারলেস ক্যাম্পাস গঠনে সহায়তা করবে।’
আইওএসভিত্তিক ই-ডায়েরি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ই-ডায়েরি অ্যাপটি দীর্ঘদিন ধরে অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহৃত হয়ে আসছিল। শিক্ষক-কর্মকর্তাদের একটি অংশের চাহিদার পরিপ্রেক্ষিতে এটিকে আইওএসভিত্তিক করা হয়েছে। “মাই-বাউ (MyBAU)” নামে নতুন অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে। শিগগিরই এটি অ্যাপ স্টোরে আপলোড করা হবে।’
পিএইচডি ভর্তি কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটের মাধ্যমে পিএইচডিতে ভর্তিচ্ছুরা অনলাইনে আবেদন, ভর্তি ফরম পূরণ ও ভর্তি ফি জমাসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এ জন্য প্রয়োজনীয় সফটওয়্যারটি চালু করা হয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, নতুন এসব ডিজিটাল উদ্যোগের মাধ্যমে বাকৃবির একাডেমিক ও প্রশাসনিক সেবা আগের চেয়ে আরও দ্রুত, স্বচ্ছ ও গতিশীল হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ধীরে ধীরে অনলাইনভিত্তিক করার মাধ্যমে আমরা একটি আধুনিক ও পেপারলেস ক্যাম্পাসের দিকে এগিয়ে যেতে চাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, বাকৃবির কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, রেজিস্ট্রার ড হেলাল উদ্দীন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও আইসিটি সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
এনজে
- ১কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ
- ২ফের ৫ দিনের রিমান্ডে ডেভিড ইমন
- ৩১১ দিনে রেমিট্যান্স এলো ১৩৮ কোটি ডলার
- ৪ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৫গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে
- ৬রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
- ৭আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নালিতাবাড়ীতে বর্ণাঢ্য যুব র্যালি
- ৮বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : পর্যটনমন্ত্রী
- ৯প্রাইম ব্যাংক ও পামপে’র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
- ১০জনদূর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন লিটন তালুকদার
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৪জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৫পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৬ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৭প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৮বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৯চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ১০শ্রীপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ





পাঠকের মতামত