
চট্টগ্রামের হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম শুনানি শেষে এ আদেশ দেন।
হাটহাজারী থানার ওই চাঁদাবাজি মামলায় ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ২ আগস্ট একই মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ডেভিড ইমনের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের দাবি, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য এবং ধারাবাহিক গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়।
ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।
বিএইচ
- ১মালয়েশিয়ায় ৩৭০ বাংলাদেশিসহ ১০৪৩ অবৈধ অভিবাসী আটক
- ২কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ
- ৩ফের ৫ দিনের রিমান্ডে ডেভিড ইমন
- ৪১১ দিনে রেমিট্যান্স এলো ১৩৮ কোটি ডলার
- ৫ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৬গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে
- ৭রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
- ৮আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নালিতাবাড়ীতে বর্ণাঢ্য যুব র্যালি
- ৯বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : পর্যটনমন্ত্রী
- ১০প্রাইম ব্যাংক ও পামপে’র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৪পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৭প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৮বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৯চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ১০শ্রীপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ





পাঠকের মতামত