
গাজীপুরের শ্রীপুরে আাদালতে মামলা চলমান থাকার পরও জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৪টার দিকে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একইদিন সকালে জমির মালিক বৈরাগীরচালা এলাকার আমজাদ হোসেনের ছেলে উসমান খাঁন শ্রীপুর থানায় ৮ জনের নাম উল্লেখসহ তাদের সহযোগী অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। উসমান খাঁন দাবি করেন তিনি পৈত্রিক সূত্রে জমির মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন।
প্রতিপক্ষরা হলো কেওয়া এলাকার আবু কালাম (৫২), তার স্ত্রী শাহানাজ পারভীন (৫০), গারোপাড়া এলাকার জাহিদ হাসান নাঈম (৩৫), তহিদুজ্জামান বাছেদ (৪০), পলক সরকার জিম (২২), বৈরাগীরচালা এলাকার সাইদুল ইসলাম লিটন (৪৫), কারিশমা (২৫), শাহিনা আক্তারসহ (৪০) তাদের সহযোগী অজ্ঞাত ১০-১৫ জন।
উসমান খাঁন বলেন, প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে আমার পরিবারের লোকজনদের সাথে জমি সংক্রান্ত বিষয়ে বিভিন্নভাবে শত্রুতা করে আসছে। তাদের বিরুদ্ধে গাজীপুরের বিজ্ঞ আদালতে একাধিক মামলা নং ১৩(২) ২৪ ও ৫২(৬)২৫ চলমান আছে। তারপরেও প্রতিপক্ষরা আমাদেরকে মামলাসহ বিভিন্ন প্রকার হুমকি অব্যাহত রাখে। এসব ঘটনায় ২০২৫ সালের ২৯ আগস্ট এবং চলতি বছরের গত ৭ জুন শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। তাদের অন্যায় কাজের বিরুদ্ধে একাধিক জিডি ও থানায় অভিযোগ দিলেও পেশীশক্তির প্রভাবে জোরপূর্বক জবর দখল করার জন্য জমিতে টিনের ছাপড়া ঘর নির্মাণ করে। ওই জমি নিয়ে গাজীপুর জেলা জজ আদালতে একটি জালিয়াতি মামলা (নং- ২৪৫৭/২০২৫) চলমান রয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৪ টার দিকে ভোর রাতে দেশীয় অস্ত্রেসস্ত্র নিয়ে জমি দখলের উদ্দেশ্যে উসমান খাঁনের পুরাতন বসত বাড়ীর ভিটায় জোরপূর্বক টিনের ঘর নির্মাণ করে।
অভিযুক্ত আবু কালাম বলেন, আমি মাত্র বগুড়া থেকে হাজিরা দিয়ে এসেছি। এ জায়গার মালিক আমি না আমার স্ত্রীও না। দখলের ব্যাপারে আমি কিছুই জানিনা। তবে কেন তারা আমাকে ও আমার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছে আমি জানি না।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাদী মোহাম্মদ বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদশন করে জানতে পারলাম পৈত্রিক সূত্রে ওই জমির মালিক উসমান খাঁন এবং তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। যেহেতু জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে তাই এ বিষয়ে উভয় পক্ষকে জমিতে কাজ না করা বা প্রবেশ না করতে পরামর্শ দেওয়া হয়েছে।
টিআর
- ১গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ২মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ছাড়
- ৩কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৪কুলাউড়ায় ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার
- ৫ডাক্তার হতে চান জিপিএ-৫ পাওয়া পিতৃহারা ফাতেমা
- ৬হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫
- ৭কিউআরের মাধ্যমে ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক
- ৮এসডিজির মূল রূপরেখা বিএনপির রাজনৈতিক অঙ্গীকারে আগেই ছিল : আমির খসরু
- ৯জমি সংক্রান্ত বিরোধের জেরে মাদ্রাসার মুহতামিমের ওপর হামলার অভিযোগ
- ১০গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৪জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৫জাপানে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে হার্টফুল লিমিটেডের সেমিনার
- ৬পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৭২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৮প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৯ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ১০বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী





পাঠকের মতামত