
আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগষ্ট) দুপুরে উৎসাহ-উদ্দীপনা ও তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে এ র্যালি অনুষ্ঠিত হয়।
তারুণ্যের শক্তি, দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্বশীলতার বার্তা নিয়ে আয়োজিত র্যালিতে যুব বিভাগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার তরুণরা অংশ নেন। এ সময় শান্তি, ন্যায় ও মানবিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নালিতাবাড়ী গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
র্যালিতে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল মোমেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের জেলা সভাপতি মু. গোলাম কিবরিয়া ভিপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহাদাত হোসেন বিএসসি, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রাব্বানী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আবু সিনা জোবায়ের, যুব নেতা আমিনুর রসুল, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি নাহিদ হাসান রাশেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। সঠিক নেতৃত্ব, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ তরুণ প্রজন্মই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে। এজন্য তরুণদের মাদক, সন্ত্রাস, অপরাধ ও সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সমাজ ও দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। যুবকদের কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়ে বক্তারা সরকারের উদ্দেশে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা অপরিসীম। যুবকদের জন্য কর্মমুখী শিক্ষা ও পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তাদের যোগ্যতা ও কর্মশক্তিকে কাজে লাগাতে পারলে দেশ ও জাতির উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
নিয়োগে অনিয়ম ও বাণিজ্য বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, মেধাবীরা কারও করুণা চান না; তারা যোগ্যতার যথাযথ মূল্যায়ন চান। যোগ্য ও মেধাবী তরুণদের অবমূল্যায়ন দেশের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে উঠতে পারে। তাই স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা।
মাদকমুক্ত ও শান্তিপূর্ণ নালিতাবাড়ী গড়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা আরও বলেন, নালিতাবাড়ীর শান্তিপূর্ণ পরিবেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের কোনো স্থান হবে না। ভয়ভীতি প্রদর্শন, অপকৌশল কিংবা মাদক ও সন্ত্রাসের মাধ্যমে কেউ এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
আন্তর্জাতিক যুব দিবসের এ আয়োজন থেকে তরুণদের মেধা, শ্রম, সততা ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি তারুণ্যের শক্তিকে সঠিক পথে কাজে লাগিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ, মাদকমুক্ত, মানবিক ও সমৃদ্ধ নালিতাবাড়ী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এনজে
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৬কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৭সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৮ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ৯গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ১০অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো





পাঠকের মতামত