জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬ ৫:০০ পিএম

২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালানোর দুই বছর পর দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে পৃথক অভিযান চালিয়ে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ও আটুলিয়া ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী এবং নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকা থেকে মোজাম গাজীকে এবং রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মোজাম গাজী চেক ডিজঅনারের একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগারে ছিলেন। রফিকুল ইসলামও চেক ডিজঅনারের অপর একটি মামলায় ১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানায় দণ্ডিত হন।

পুলিশের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর সাতক্ষীরা জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সুযোগে ৮৭ বন্দি কারাগার থেকে পালিয়ে যান। তাদের মধ্যে মোজাম গাজী ও রফিকুল ইসলামও ছিলেন।

কারাগার থেকে পালানোর পর তারা নিজ নিজ গ্রামে ফিরে আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে। অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮৭ বন্দির বিরুদ্ধে ১৫ আগস্ট কারা কর্তৃপক্ষ মামলা করে। এর মধ্যে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৪৬ জন গ্রেপ্তার হলেও ৪১ জন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি

কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে অনেক পরিবার যখন ...

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। ...

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নালিতাবাড়ীতে বর্ণাঢ্য যুব র‍্যালি

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ উপজেলা শাখার উদ্যোগে ...

জনদূর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন লিটন তালুকদার

জামালপুরের সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজ থেকে মিমকো জুটমিল ও মডেল স্কুল গামী গুরুত্বপূর্ণ রাস্তাটি ...

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স

কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভারত সরকারের উপহার দেওয়া একটি আধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রায় ...