
পূবালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান (২০০১–২০০২) ও সাবেক পরিচালক (১৯৮৪–২০২৫) বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ জুলাই বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মনির উদ্দিন আহমেদ। তাঁর স্মরণে পূবালী ব্যাংক কর্মচারী সংঘ (বাংলাদেশ)-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন ও পূবালী ব্যাংকের অগ্রযাত্রায় তাঁর দীর্ঘদিনের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুম মনির উদ্দিন আহমেদের সন্তান ও পূবালী ব্যাংক পিএলসির পরিচালক কবির আহমদ এবং তাঁর সন্তান মবিন আহমদ ও নাদির আহমদ। এছাড়া পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারী এবং পূবালী ব্যাংক কর্মচারী সংঘ (বাংলাদেশ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মো. মাহবুবুল হকসহ সংঘের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
শোকসভায় বক্তারা মরহুম মনির উদ্দিন আহমেদের দীর্ঘ কর্মজীবন, সততা, প্রজ্ঞা, মানবিক মূল্যবোধ এবং পূবালী ব্যাংকের প্রতি তাঁর আন্তরিক অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, পরিচালনা পর্ষদে দীর্ঘ সময় দায়িত্ব পালনের মাধ্যমে ব্যাংকের প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রা ও বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাশাপাশি শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
বক্তারা আরও বলেন, মনির উদ্দিন আহমেদের প্রজ্ঞা, দায়িত্ববোধ, সততা ও প্রতিষ্ঠানের প্রতি অঙ্গীকার পূবালী ব্যাংক পরিবারের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে পূবালী পরিবার একজন অভিজ্ঞ অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও দীর্ঘদিনের পথপ্রদর্শককে হারিয়েছে।
অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাঁদের এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য প্রার্থনা করা হয়।
বিএইচ
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৩চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ৪বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৫গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৬ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৭কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ১০ভারত থেকে আসছে ১৯ রেল কোচ





পাঠকের মতামত