জাপানে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে হার্টফুল লিমিটেডের সেমিনার
বাংলাদেশি তরুণদের দক্ষতা উন্নয়ন, জাপানি ভাষা শিক্ষা, পেশাগত প্রস্তুতি ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ নিয়ে ‘টুডেস ...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ঢাকার চারটি জোন ও দুইটি কর্পোরেট শাখা, ময়মনসিংহ, নোয়াখালী ও ফরিদপুর জোনসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও মোঃ মাকসুদুর রহমান।
সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোনপ্রধান, দুইটি কর্পোরেট শাখার প্রধান ও উপশাখার ইনচার্জবৃন্দ সংযুক্ত ছিলেন।
টিআর

পাঠকের মতামত