ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬ ৮:০৯ পিএম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের এসআইসিআইপি প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সোমবার (১০ আগস্ট) ঝালকাঠি জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণে মূল্যায়নে ভালো ফলাফল অর্জনকারী পাঁচ উদ্যোক্তাকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উদ্যোক্তারা তাঁদের ভবিষ্যৎ ব্যবসা উন্নয়ন ও সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক মো. শাহাদাত হোসেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও এসআইসিআইপি প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর এবং ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার।

প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লাহ খান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যোক্তা উন্নয়নকে জাতীয় অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব।

তিনি বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি ও এসআইসিআইপি প্রকল্পের আওতায় উদ্যোক্তা উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ধারাবাহিকভাবে উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে উল্লেখ করে তিনি আধুনিক প্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহারের মাধ্যমে ব্যবসাকে আরও প্রতিযোগিতামূলক করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারী। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষক, কো-ট্রেইনার এবং পাঁচটি শাখার মেন্টররা উপস্থিত ছিলেন।

মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের ২৫ জন নতুন ও আগ্রহী উদ্যোক্তা অংশ নেন। প্রশিক্ষণে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, ক্যাপিটাল বাজেটিং, হিসাবরক্ষণ, চলতি মূলধনের প্রয়োজন নিরূপণ, সম্ভাব্যতা সমীক্ষা, বিপণন কৌশল, ডেলিভারি চ্যানেল, হাতে-কলমে ব্যবসায় বিশ্লেষণ এবং সফল ব্যবসার অভিজ্ঞতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন এবং দেশের সামাজিক-অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে বাংলা কিউআর-এর ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ...

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ...

২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ

ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এর চিরচেনা অফিশিয়াল থিম সংগীতকে নতুনভাবে উপস্থাপন করেছে ব্যাংকটি। ...