ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬ ৬:৪২ পিএম

ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এর চিরচেনা অফিশিয়াল থিম সংগীতকে নতুনভাবে উপস্থাপন করেছে ব্যাংকটি। গানটিকে একটি চমৎকার মিউজিক ভিডিওতে রূপ দেওয়া হয়েছে।

এতে উঠে এসেছে ব্যাংকটির ২৫ বছরের পথচলা, অর্জন এবং সেই মূল্যবোধগুলো, যা ব্র্যাক ব্যাংককে শীর্ষস্থানে নিয়ে এসেছে।

এটি শুধু একটি বর্ষপূর্তির আয়োজন নয়; বরং গত ২৫ বছরে ব্র্যাক ব্যাংকের পাশে থাকা গ্রাহক, উদ্যোক্তা, পরিবার, সহকর্মী ও স্টেকহোল্ডারদের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

মিউজিক ভিডিওটি প্রতীকী গল্প ও আবেগঘন দৃশ্যের মাধ্যমে তুলে ধরেছে উদ্যোক্তাদের সংগ্রাম, পরিবারের স্বপ্ন এবং মানুষের এগিয়ে যাওয়ার প্রত্যয়। একই সঙ্গে ফুটে উঠেছে সেই আস্থা, সম্পর্ক ও যৌথ পথচলার গল্প, যা ব্র্যাক ব্যাংকের ২৫ বছরের সাফল্যের ভিত্তি।

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রকাশের পর ভিডিওটি দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের মাত্র পাঁচ দিনের মধ্যে ব্র্যাক ব্যাংকের ফেসবুক পেইজে এটি ৬১ লাখেরও বেশি ভিউ এবং ৭,২৫০ এনগেজমেন্ট পেয়েছে। একই সময়ে ইউটিউবে ভিডিওটি দেখেছেন সাড়ে ৪৭ লাখেরও বেশি মানুষ।

এই অভূতপূর্ব সাড়া প্রমাণ করে যে, মানুষের বাস্তব গল্প ও আবেগ যখন সংগীতের মাধ্যমে তুলে ধরা হয়, তখন তা প্রচলিত মার্কেটিংয়ের গণ্ডি পেরিয়ে মানুষের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি ও অর্থবহ সংযোগ তৈরি করে।

এই উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “গত ২৫ বছর ধরে ব্র্যাক ব্যাংকের সাফল্যের গল্পটি লেখা হয়েছে বাংলাদেশের লাখো মানুষের আস্থা ও স্বপ্নের হাত ধরে। আমাদের থিম সংটি সবসময়ই সেইসব মূল্যবোধকে ধারণ করেছে, যা আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে রাখে। এই মিউজিক ভিডিওটির মাধ্যমে আমরা সেই মূল্যবোধগুলোকে জীবন্ত করে তুলতে চেয়েছি এবং এর পেছনের মানুষদের সম্মানিত করেছি। আমাদের এই পথচলার সঙ্গী প্রতিটি গ্রাহক, উদ্যোক্তা, সহকর্মী এবং স্টেকহোল্ডারদের প্রতি এটি আমাদের শ্রদ্ধাঞ্জলি।”

তিনি আরও বলেন, “সকলের আস্থা ও বিশ্বাসের জন্য আমরা কৃতজ্ঞ। আগামী দিনগুলোতেও একই নিষ্ঠা ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের মানুষের পাশে থেকে নতুন সম্ভাবনা তৈরিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ...

আইসিএসবির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ শাহজাহান

মোহাম্মদ শাহজাহান এফসিএস, সিপিএফএ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ...

প্রাইম ব্যাংক ও এশিয়ান ডিস্ট্রিবিউশনের চুক্তি ওমোডা-জাইকু গাড়ির সার্ভিসিংয়ে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

প্রাইম ব্যাংক পিএলসি.-এর গ্রাহকরা এখন বাংলাদেশে ওমোডা-জাইকু (Omoda Jaecoo) ব্র্যান্ডের গাড়ির অনুমোদিত পরিবেশক এশিয়ান ডিস্ট্রিবিউশন ...

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। ২০২৬ সালের ১ ...

আল-আরাফা ইসলামী ব্যাংকের রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যারে এনপিএসবি সংযুক্ত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শরীয়াহ্ভিত্তিক ব্যাংক আল-আরাফাইসলামী ব্যাংক পিএলসি রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ ...

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, ...