
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শরীয়াহ্ভিত্তিক ব্যাংক আল-আরাফাইসলামী ব্যাংক পিএলসি রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) সফল সংযোজন সম্পন্ন করেছে। এই নতুন সুবিধার ফলে ব্যাংকের মাধ্যমে প্রেরিত রেমিট্যান্সের অর্থ এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে এখন থেকে যেকোনো সময়ে তাৎক্ষণিকভাবে দেশের সব ব্যাংকের হিসাব নম্বরে জমা করা যাবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লাহ খান প্রধান অতিথি হিসেবে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মঙ্গলবার (৪ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, মো.আমিনুল ইসলাম ভূঁঞা, এস. এম. আবু জাফর এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লাহ খান বলেন, রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যারে এনপিএসবি সংযোজন প্রবাসী গ্রাহক ও তাঁদের সুবিধাভোগীদের দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য সেবা প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি, আধুনিক প্রযুক্তির ব্যবহারে নিরাপদ, দক্ষ ও গ্রাহকবান্ধব ব্যাংকিং নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সাথে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসী বাংলাদেশীদের বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।
এনপিএসবি সংযোগের মাধ্যমে রিয়েল-টাইমে দেশব্যাপী আন্তঃব্যাংক তহবিল স্থানান্তর সম্ভব হবে, যা গ্রাহক সেবা আরও দ্রুত ও গতিশীল করবে এবং প্রাতিষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে প্রবাসী ও স্বজনদের আস্থা বৃদ্ধি করবে। এই সময়োপযোগী উদ্যোগ ডিজিটাল রূপান্তর ও চমৎকার গ্রাহকসেবা আল-আরাফা ইসলামী ব্যাংকের নিরবচ্ছিন্ন প্রতিশ্রুতির ধারাবাহিকতা।
টিআর
- ১ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
- ২সরিষাবাড়ীতে নিরপরাধ কিশোরকে মারধর করে চোর বানিয়ে ভিডিও প্রচার
- ৩রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব
- ৪দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র
- ৫যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়
- ৬ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৭জবিতে ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
- ৮সবার মত নিয়ে ‘গ্রহণযোগ্য’ সংবিধান সংশোধনী চায় বিশেষ কমিটি
- ৯আল-আরাফা ইসলামী ব্যাংকের রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যারে এনপিএসবি সংযুক্ত
- ১০জবিতে ছাত্রদলের হামলায় শিবির, ছাত্রশক্তিসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী আহত
- ১অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ২প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৪রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৬কমিউনিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন ইমতিয়াজ উদ্দিন
- ৭চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৮চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৯জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার
- ১০গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ





পাঠকের মতামত