জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬ ৭:৫৭ পিএম

কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে অনেক পরিবার যখন খাদ্যসংকটে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, তখন তাদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫১০ বন্যাকবলিত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে পূর্ব বড় ভেওলা ইউনিয়নে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ)-এর অর্থায়নে এবং আইএসডিই বাংলাদেশের বাস্তবায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।

প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে ১০ কেজি চাল, ৭ কেজি ডাল, ৩ লিটার সয়াবিন তেল, ৩ কেজি চিনি ও ১ কেজি লবণ সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ খাদ্য প্যাকেজ। বন্যার পর নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সংকটে থাকা নিম্নআয়ের পরিবারগুলোর জন্য এ সহায়তা তাৎক্ষণিকভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন রশিদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল, শ্রমিক নেতা মাহফুজুর রহমান এনাম, ইউপি সদস্য রাহেলা বেগম, জনুয়ারা বেগম ও বুলবুল জন্নাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। আইএসডিই বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কর্মসূচি সমন্বয়কারী জাহাঙ্গীর আলম ও উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দীন।

অনুষ্ঠানে আনোয়ারুল আরিফ দুলাল বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আইএসডিই বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী। পূর্ব বড় ভেওলার দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সংস্থাটিকে ধন্যবাদ জানান।

ইউপি চেয়ারম্যান হারুন রশিদ চৌধুরী বলেন, “বন্যার কারণে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। এ ধরনের মানবিক সহায়তা তাদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আইএসডিই বাংলাদেশের এ উদ্যোগ প্রশংসনীয়।”

আইএসডিই বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পর্যায়ক্রমে সহায়তা কার্যক্রম পরিচালনা করছি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।”

খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন সুবিধাভোগীরা। তারা জানান, বন্যায় ঘরবাড়ি ও জীবিকার ক্ষতি হওয়ায় পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল। খাদ্যসামগ্রী পাওয়ায় অন্তত কয়েকদিনের জন্য পরিবারের খাদ্য নিয়ে দুশ্চিন্তা কমবে।

আইএসডিই বাংলাদেশ জানায়, (কেএসরিলিফ)-এর সহায়তায় পরিচালিত এ প্রকল্পের আওতায় হোস্ট কমিউনিটির প্রত্যন্ত অঞ্চল, বন্যাকবলিত এলাকা এবং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসহ প্রায় ৬০ হাজার সুবিধাভোগীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, দুর্যোগ ও মানবিক সংকটে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। ...

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নালিতাবাড়ীতে বর্ণাঢ্য যুব র‍্যালি

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ উপজেলা শাখার উদ্যোগে ...

জনদূর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন লিটন তালুকদার

জামালপুরের সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজ থেকে মিমকো জুটমিল ও মডেল স্কুল গামী গুরুত্বপূর্ণ রাস্তাটি ...

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স

কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভারত সরকারের উপহার দেওয়া একটি আধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স প্রায় ...