
জামালপুরের সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজ থেকে মিমকো জুটমিল ও মডেল স্কুল গামী গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য অবস্থায় পড়ে ছিল। বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হতো স্থানীয় শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে। দীর্ঘদিনের এই জনদূর্ভোগ লাঘবে অবশেষে এগিয়ে এলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ লিটন তালুকদার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বয়ড়া ব্রীজ পাড় থেকে মিমকো জুট মিল হয়ে পোগলদিঘা মডেল উচ্চ বিদ্যালয়, গোবিন্দপটল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও যমুনা সিটি পার্কের রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। বিভিন্ন স্থানে একাধিক ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে মানুষ ও যান চলাচল প্রায় বন্ধ হওয়ার পথে ছিলো। বিষয়টি জানার পর পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই ভাঙাচোরা রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। তাঁর এই ব্যক্তিগত অর্থায়নে সড়ক মেরামতের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
রাস্তা সংস্কার কাজের উদ্ভোধনে উপস্থিত ছিলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, সহ-সভাপতি মজিবর রহমান লিটন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ, ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সুজল মাহমুদ, শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক হাসান তালুকদারসহ স্থানীয় সুধিজন। স্থানীয় সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন লিটন তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার বলেন, “জনগণের দূর্ভোগ দেখে আমি নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেই। এটি আমার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। আমি বিশ্বাস করি, রাজনৈতিক দায়িত্বের বাইরেও সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকেই আমি এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি।
এনজে
- ১গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে
- ২রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
- ৩আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নালিতাবাড়ীতে বর্ণাঢ্য যুব র্যালি
- ৪বাংলাদেশকে ট্যুরিজম হাব হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : পর্যটনমন্ত্রী
- ৫প্রাইম ব্যাংক ও পামপে’র মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
- ৬জনদূর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন লিটন তালুকদার
- ৭৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তার
- ৮গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৯নিউমার্কেটে যুবদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
- ১০গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৪জাপানে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে হার্টফুল লিমিটেডের সেমিনার
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৭প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৮২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৯ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ১০বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী





পাঠকের মতামত