জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬ ৯:৫২ এএম

তীব্র রোদ ও বৃষ্টির মধ্যে জীবিকার তাগিদে প্রতিদিন সড়কে ছুটে চলা গরিব ও অসহায় ভ্যান-রিকশা চালকদের পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়ার একটি উদ্যোগ। শ্রমজীবী এসব মানুষের দুর্ভোগ কিছুটা লাঘবে তাদের মাঝে বিনামূল্যে ১৫০টি ছাতা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের জগতি দরগাতলা স্কুল মাঠে এ ছাতা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুষ্টিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান পলাশের ব্যক্তিগত উদ্যোগে গরিব, অসহায় ও শ্রমজীবী ভ্যান-রিকশা চালকদের হাতে এসব ছাতা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি শামীম হোসেন ও ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান পলাশ।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ভ্যান ও রিকশা চালক এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ভ্যান ও রিকশা চালকরা প্রচণ্ড রোদ, বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও প্রতিদিন রাস্তায় বের হয়ে জীবিকা নির্বাহ করেন। তাদের অনেকেরই ব্যক্তিগতভাবে ছাতা কেনার সামর্থ্য নেই। ফলে বৃষ্টির সময় ভিজে এবং প্রচণ্ড রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় চলাচল করতে হয়। এসব শ্রমজীবী মানুষের দৈনন্দিন দুর্ভোগ কিছুটা কমাতেই ব্যক্তিগত উদ্যোগে ছাতা বিতরণের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি সামাজিক দায়বদ্ধতারও অংশ। সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ালে সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার পরিবেশ আরও শক্তিশালী হবে।

ছাতা হাতে পেয়ে কয়েকজন ভ্যান ও রিকশা চালক সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, প্রতিদিন রাস্তায় চলাচলের সময় রোদ-বৃষ্টিতে নানা ধরনের কষ্ট পোহাতে হয়। বিনামূল্যে পাওয়া ছাতাটি তাদের কাজে আসবে এবং বিশেষ করে বর্ষাকালে বৃষ্টির মধ্যে কিছুটা স্বস্তি দেবে।

ছাতা বিতরণকে ঘিরে স্থানীয় এলাকাবাসী ও শ্রমজীবী মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে বিভিন্ন মানবিক কার্যক্রম নিয়ে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

যশোরের কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাস্কফোর্স অভিযান ...

নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ...