
বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় আগের দিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছিল। তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার হুমকিতে শুক্রবার আবারও তেলের দাম সামান্য বেড়েছে।
এতে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের চুক্তির দাম ৯ সেন্ট বা দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৭ ডলার ১৬ সেন্টে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮১ ডলার ২৯ সেন্টে দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার দুই ধরনের তেলের দামই ২ শতাংশের বেশি কমে যায়।
এর ফলে ব্রেন্টের টানা ছয় সেশন এবং ডব্লিউটিআইয়ের টানা পাঁচ সেশন ধরে দাম বাড়ার ধারা থেমে যায়। তবে পুরো সপ্তাহের হিসাবে দুই ধরনের তেলের দামই প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের ওপর নৌ অবরোধ অনির্দিষ্টকাল ধরে রাখা হতে পারে। একই সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা থেমে যাওয়ায় তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সংবাদমাধ্যম নিউজম্যাক্সের ‘রব শ্মিট টুনাইট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আগামী সপ্তাহে এ বিষয়ে আরও ঘোষণা আসতে পারে। তিনি বলেন, ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে এমন কিছু পদক্ষেপ নেওয়া হবে, যার নজির আগে দেখা যায়নি।
এনজে
- ১অষ্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিতে তানজিদ তামিমের ইতিহাস
- ২শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৩১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ৪কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৫কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ৬আইকিউএয়ার সূচকে আজও ঢাকার বাতাস মাঝারিমানের
- ৭ইরানকে অবরোধের হুমকি যুক্তরাষ্ট্রের, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ৮দেশের ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
- ৯শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’
- ১০একাদশে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর, ১২ নভেম্বর ক্লাস শুরুর চিন্তা
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৭অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৮রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
- ৯রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ১০মৌলভীবাজারে বিসিক শিল্পনগরী’র দুই প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ অর্থদণ্ড





পাঠকের মতামত