ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬ ৯:৩১ পিএম

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন নেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটি। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ধাপে ধাপে ভর্তি কার্যক্রম শেষ করে ১০ নভেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হতে পারে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ বিষয়ে একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর একাদশ শ্রেণির ভর্তির চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রস্তাব অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর শিক্ষার্থীদের মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে নির্বাচন, নিশ্চায়ন ও ভর্তি কার্যক্রম ধাপে ধাপে সম্পন্ন করা হবে। ১০ নভেম্বরের মধ্যে পুরো ভর্তি প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির পাঠদান শুরু হতে পারে।

গত ১০ আগস্ট প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। অর্থাৎ প্রায় ৭ লাখ শিক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিকে ভর্তির যোগ্যতা অর্জন করতে পারেনি।

অন্যদিকে, দেশের কলেজ ও মাদরাসাগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। ফলে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীর জন্য আসনের সংকট হওয়ার আশঙ্কা নেই। তবে মানসম্মত ও জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আসনসংখ্যা সীমিত হওয়ায় এসব প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রতিযোগিতা তীব্র হতে পারে।

গত বছর একাদশ শ্রেণিতে মোট আসনের ৫৮ দশমিক ৭ শতাংশে শিক্ষার্থী ভর্তি হয়েছিল। সে হিসাবে প্রায় ৪১ দশমিক ৩ শতাংশ আসন খালি ছিল। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়ায় অব্যবহৃত আসনের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ববি হাজ্জাজ শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে চালু হচ্ছে ‘প্যারেন্ট সার্কেল’

শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়াতে শিশুর পড়াশোনা-স্বাস্থ্যের খোঁজ রাখতে সরকার ‘প্যারেন্ট সার্কেল’ ...

যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি

প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীর দীর্ঘদিনের রেলযাত্রার দুর্ভোগ লাঘবে বিশ্ববিদ্যালয়ের সন্নিকটস্থ মেহেরুল্লাহনগর স্টেশনে দূরপাল্লার আন্তঃনগরসহ ...

ইউজিসির নিয়ম অমান্য করেই চলছে বেরোবিতে নিয়োগ-পদোন্নতি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা ও অনুমোদন উপেক্ষা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষক ...

কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ...

বিশ্ববিদ্যালয় ও হলের নামে ফেসবুক পেজ খুলে ‘গুপ্ত’ রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী আবাসিক হল ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’ এর নাম ...

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ছাড়

মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর (মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের গত জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ...