
পাবনা চাটমোহর উপজেলায় ধারালো অস্ত্রাঘাতে একটি কুকুর হত্যার অভিযোগ উঠেছে।
অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও কুকুরটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল নয়টার দিকে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত কুকুরটি নিজের বাড়ির পোষা কুকুর ছিল বলে দাবি ওই গ্রামের কৃষক সোলায়মান প্রামাণিকের।
আর অভিযুক্ত নাইম হোসেন একই গ্রামের প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী কৃষক সোলায়মান প্রামাণিক জানান, সকালে আমি বাড়িতে ছিলাম না। মাঠে কাজে ছিলাম। কাজ থেকে বাড়িতে আসার পর দেখি আমার কুকুরটিকে মেরে ফেলা হয়েছে। পরে আমার মায়ের কাছে শুনতে পারি নাইম ধারালো অস্ত্র (শাবল) দিয়ে আঘাত করে কুকুরটিকে মেরে ফেলেছে। কি কারনে মেরেছে জানিনা।
তিনি আরো জানান, আমার খুব শখের পোষা কুকুর ছিল। ঘটনার পর বিষয়টি আমি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং থানা পুলিশকে জানাই। থানায় অভিযোগ দিচ্ছি। আমি আমার কুকুর হত্যার বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত নাঈম হোসেন বলেন, ওই কুকুরটা গতকাল বৃহস্পতিবার আমার কয়েকটা ছাগলকে কামড়িয়েছে। এছাড়াও বাড়ির আশেপাশে অনেকের ছাগল এবং মুরগিকে কামড়াইছে। ওই কুকুরটির কারণে ছাগল মুরগি লালন পালন করা
যাচ্ছে না। তাই অতিষ্ঠ হয়ে আজকে শাবল দিয়ে কুকুরটিকে মেরে ফেলেছি। আরো দুইটা কুকুর আছে, ওই দুইটাকেও মেরে ফেলবো। তাদের যদি পোষা কুকুর হয় তাহলে বাড়িতে বেঁধে রাখা উচিত ছিল। তাদের কুকুরের কারণে অন্য মানুষের ক্ষতি হবে এটা তো মেনে নেয়া যায় না। আপনারা এলাকায় এসে খোঁজখবর নিলে সব বুঝতে পারবেন।
এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে কুকুরটির মৃতদেহ উদ্ধার করে অফিসে নিয়ে এসে ময়নাতদন্ত সম্পন্ন করেছি। ধারালো অস্ত্র দিয়ে কুকুরটির পাঁজরে আঘাত করায় তার ফুসফুসে জখম লেগে অতিরিক্ত রক্তক্ষরণে সৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। থানায় মামলা হওয়ার পর ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশকে দেয়া হবে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, সকালে ঘটনাটি মৌখিকভাবে জানার পর আমি প্রাণিসম্পদ দপ্তরকে জানাতে বলি। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে লিখিত অভিযোগ দিচ্ছেন। অভিযোগ পাওয়ার পর মামলার রুজু করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এনজে
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ২কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৫ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৬চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৭শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৮কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৯ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ১০সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫





পাঠকের মতামত