
ভোলার লালমোহন উপজেলার বেতুয়া খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বেহেন্দি ও রিং জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সিফাত বিন সাদেকের নেতৃত্বে বেতুয়া খালে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে খালের বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ বেহেন্দি ও রিং জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা জালগুলো প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এসব জাল দিয়ে মাছ ধরার সময় বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও অন্যান্য জলজ প্রাণী ধরা পড়ে। এতে মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। তাই নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
মো. সিফাত বিন সাদেক বলেন, নিষিদ্ধ বেহেন্দি ও রিং জাল ব্যবহার করে মাছ শিকার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। খাল-বিল ও জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়ে বেতুয়া খালসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে আরও কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
টিআর
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- ৩তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫সুন্দরবন মায়ের মতো আপন, অস্তিত্ব রক্ষায় এখনই চাই কঠোর পদক্ষেপ
- ৬মাদারীপুরে মানব পাচারের গডফাদার এনামুল গ্রেফতার
- ৭দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিষে বদলে যাচ্ছে উপকূলের জীবন
- ৮মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৯লালমোহনের বেতুয়া খালে বেহেন্দি ও রিং জাল জব্দ
- ১০সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার
- ২কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- ৩ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ৪শাহজাদপুরে যমুনার ভাঙন রোধে বস্তা ফেলার দাবিতে মানববন্ধন
- ৫ভরিতে ২১৫৮ টাকা কমলো সোনার দাম
- ৬চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৭কুষ্টিয়ায় অসহায় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ
- ৮চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৯ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ১০সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫





পাঠকের মতামত