জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৬ ৯:৪৬ এএম

যশোরের কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাস্কফোর্স অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা  জরিমানা করেছে। এ সময় বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের অনুমোদনহীন খাদ্য জব্দ করে জনসম্মুখে তা বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান।

জানা গেছে, কেশবপুর শহরের মেইন রোডের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রিভা ফুডের মালিক হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে শিশুদের খাদ্যপণ্য, পেপসি, স্পিডসহ বিভিন্ন ধরনের অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন খাদ্যপণ্য কেশবপুর শহরসহ উপজেলার বিভিন্ন বাজারের ছোট-বড় দোকানে বিক্রি করে আসছিল। গতকাল বৃহস্পতিবর গোপন সংবাদের ভিত্তিতে যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান নেতৃত্বে ভোক্তা অধিকার ও পুলিশ সদস্যরা ঘটনা স্থলে গিয়ে অভিযান পরিচালনা করে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমান বেজাল শিশু খাদ্য জব্দ করেন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক অভিযান পরিচালনা করে রিভা ফুডের মালিক হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান বলেন, শিশুদের খাদ্যপণ্যে অনিয়ম, বিএসটিআই অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ও বাজার তদারকি অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তাদের সচেতন থাকার এবং অনিয়মের তথ্য দিয়ে অধিদপ্তরকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ...