জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬ ৭:৫২ পিএম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, এ বাহিনীতে অতীতের সব ধারা পরিবর্তন করে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ ও বঞ্চিত তরুণরা যেকোনো ধরনের তদবির বা দুর্নীতি ছাড়াই নিজ যোগ্যতায় চাকরির সুযোগ পাচ্ছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আনসার একাডেমির প্রশাসনিক ভবন মিলনায়তনে ‘আনসার বাহিনীর সংস্কার ও ভিশন ৩৬’ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমকালে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, আনসার বাহিনীতে নিয়োগে আগে বিভিন্ন পর্যায়ে অনৈতিকতার চর্চা ছিল সেটি সম্পূর্ণ রহিত করে যোগ্যতম ব্যক্তিদের বাহিনীর সদস্য করা হচ্ছে। আনসার ও ভিডিপির এই নিয়োগ পদ্ধতির যুগান্তকারী পরিবর্তন সরেজমিনে মাঠ পর্যবেক্ষণের মাধ্যমে গণমাধ্যমে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানোত্তর বাহিনীর সংস্কার উদ্যোগ ও অগ্রযাত্রার দুই বছর পূর্তি উপলক্ষ্যে প্রশাসনিক সংস্কার, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং নানামুখী জনকল্যাণমূলক কর্মকাণ্ডের চিত্রও প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হয়। এসময় আনসার ও ভিডিপির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে আনসার বাহিনীতে ২৮তম সিপাহী রিক্রুটমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। চাকরি প্রার্থীদের মধ্যে শারীরিক সক্ষমতা যাচাই, স্বাস্থ্যগত পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা শেষে মৌলিক বাছাইয়ে যোগ্যতম ব্যক্তিরা চাকরি পাবেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ...

চকরিয়ায় বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লাল-সবুজ পরিবহনের যাত্রীবাহী বাস ও বিপরীতমুখী লোকাল জিপের  মুখোমুখি সংঘর্ষে চারজন ...