নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬ ৮:০৮ পিএম

রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি ভবনে আগুন লাগার সংবাদ পেয়েছি আমরা। তবে ঘটনাস্থলের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য আমাদের কাছে আসেনি। আমাদের টিম জানিয়েছে ঘটনাস্থলে। শুধু ধোঁয়া দেখা যাচ্ছে। ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: স্বাস্থ্য সচিব ও আইজিপিসহ ৮ জনকে আইনি নোটিশ

​রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের ‘অস্বাভাবিক’ মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য সচিব ও পুলিশের ...

প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ...