
শীতের আমেজ পুরোপুরি কাটার আগেই রাজধানীতে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর ঢাকার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও দেখা গেছে।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড, গুলশান ও ভাটারা এলাকায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।
এর আগে শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)।
পূর্বাভাসে বলা হয়, শুক্রবার রাত থেকেই দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটি জানায়, এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিবলয়টির প্রভাব দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে তুলনামূলক বেশি পড়বে।
বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আজ রাতে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ দিয়ে বৃষ্টিবলয়টি প্রবেশ করে আগামী ১৮ মার্চ উপকূলীয় এলাকা দিয়ে দেশ ত্যাগ করতে পারে।
সন্ধ্যার পর থেকেই আকাশের একাংশ কালো হয়ে আসে এবং হঠাৎ করেই শুরু হয় শিলা বৃষ্টি। গত কয়েকদিনের অসহনীয় গরমের পর এই বৃষ্টি তাপমাত্রা কিছুটা কমিয়ে আনায় জনমনে স্বস্তি ফিরেছে।
সন্ধ্যায় রাজধানীর মিরপুর, উত্তরা, ধানমন্ডি, মোহাম্মদপুর এবং গুলশানসহ বিভিন্ন এলাকায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলা বৃষ্টি হয়েছে। তবে শিলা বৃষ্টির কারণে বড় কোনো দুর্ঘটনার খবর এখনও পাওয়া যায়নি।
এদিকে আবহাওয়া অফিস আগে থেকেই পূর্বাভাস দিয়েছিল যে, ১৩ মার্চ রাত থেকে বৃষ্টি ও শিলা বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, এই আবহাওয়া পরিস্থিতি আগামী ১৭ মার্চ পর্যন্ত থেমে থেমে চলতে পারে। ঢাকা ছাড়াও ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
এএ
- ১কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪
- ২হরমুজ প্রণালীতে কার্গো জাহাজে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা
- ৩সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৪মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৫প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৬ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৭শিক্ষার্থীদের ব্যাংক হিসাব ও সঞ্চয় ধারাবাহিক বাড়ছে
- ৮পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৯কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ১০বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৩এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ৪শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৮বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৯পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
- ১০চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত





পাঠকের মতামত