জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬ ১০:৪২ এএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে ২ যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী ( ২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে পুলিশের ওসি জানান, গরমের কারণে ওই দুই যুবক রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে বলেও জানান তিনি।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন

ফ্যামিলি কার্ডের বিরোধিতাকারীরা এখন এই কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন বলে মন্তব্য করেছেন ...

বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ’র) গুলিতে নিহত তারা মিয়া (২০)-এর মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের ...

কুষ্টিয়ায় শিক্ষার্থীদের আরসিআরসি বেসিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানবিক সাড়া প্রদান এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন ও দক্ষ ...