
বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলাম, এনডিইউ, পিএসসি (অবঃ)-এর ফিউনারেল প্যারেড ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট ) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশার-এর প্যারেড গ্রাউন্ডে সামরিক মর্যাদায় তাঁর জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ঘাঁটি বাশারে অবস্থিত শাহীন কবরস্থানে সামরিক মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
ফিউনারেল প্যারেডে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌ প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ উপস্থিত থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্য, উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যগণ উপস্থিত ছিলেন। মরহুমের সম্মানার্থে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি বিশেষ ‘ফ্লাই পাস্ট’ প্রদর্শন করা হয়।
এর আগে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ আগস্ট ) সকাল ১১টা ৩৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর ৬ মাস ১৩ দিন। তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৫২ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার মতলবে জন্মগ্রহণ করা রফিকুল ইসলাম ১৯৬৮ সালে পাকিস্তান বিমান বাহিনী একাডেমিতে যোগদান করেন এবং ১৯৭১ সালে জিডি(পি) শাখায় কমিশন লাভ করেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন।
সুদীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন স্কোয়াড্রন ও ঘাঁটির অধিনায়ক, প্রফেশনাল প্রশিক্ষক, বাংলাদেশ বিমানের ম্যানেজিং ডিরেক্টর এবং মালয়েশিয়ায় ডিফেন্স অ্যাটাশেসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
২০০১ সালের ৩ জুন তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ৮ এপ্রিল অবসর নেন। এক অসাধারণ বৈমানিক হিসেবে তিনি কর্মজীবনে ৫,০০০ ঘণ্টারও বেশি উড্ডয়ন সম্পন্ন করেন। সততা, পেশাদারিত্ব ও বিনয়ী ব্যক্তিত্বের জন্য তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
এছাড়া তিনি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এনজে
- ১পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ২১৮ বছরের জঞ্জাল ৫ মাসে পুরোপুরি পরিষ্কার সম্ভব নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ৩ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন পাইওনিয়ার
- ৪কুষ্টিয়ার ‘মসলা গ্রামে’ কৃষকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
- ৫বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৬প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৭ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার
- ৮যুবক ও যুব নারীদের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর: ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৯টাঙ্গাইলে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১
- ১০মাদারীপুরে কৃষক দলের মটর শোভা যাত্রায় ‘জয় বাংলা’ শ্লোগান
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৩চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৪সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ৫মাদারীপুরে চায়না দুয়ারি জালে নদী-নালা ছয়লাব, বিপন্ন দেশীয় মাছ
- ৬কুড়িগ্রামে জনগণের দোরগোড়ায় জেলা প্রশাসন
- ৭যশোরে পুকুরে ডুবে দুইবোনসহ ৩ শিশুর প্রাণহানি
- ৮হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫৯
- ৯সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ১০বাস মেরামতে ২৮ লাখ টাকা ব্যয়, পরিবহন পরিচালকের ব্যাখ্যা





পাঠকের মতামত