নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬ ৩:০৩ পিএম

যুবক ও যুব নারীদের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাভারের যুব উন্নয়ন অধিদপ্তরের অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। কর্মশালাটি আয়োজন করে ঢাকার আশুলিয়ার যুব উন্নয়ন অধিদপ্তর।

কর্মশালায় প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিষয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জিরো টলারেন্স। কেউ যেন দুর্নীতি না করেন, সেদিকেও সতর্ক করেন উপস্থিত যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব উল আলম, কর্মশালায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মোতাহার হোসেন।

কর্মশালায় অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করে বক্তব্য রাখেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আধুনিক স্বাস্থ্যব্যবস্থার লক্ষ্য শুধু অবকাঠামো ও প্রযুক্তির সম্প্রসারণ নয়। উন্নত প্রযুক্তি, ...

নিউরোসায়েন্সে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন উদ্বোধন ...

অর্থ ও পরিকল্পনামন্ত্রী সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৯ শ্রমিক নিহতের ঘটনায় ইয়ার্ডটিতে নিরাপত্তা ...

একযোগে অবসরে পাঠানো হলো পুলিশের ৪৯ পরিদর্শককে

একযোগে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ ...