জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬ ২:১৬ পিএম

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে নোয়াখালীতে র‌্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় নোয়াখালী জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন দীঘিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোনা অবমুক্তকরণ শেষে সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহান বলেন, ‘আমরা মাছে-ভাতে বাঙালি, এটাই আমাদের মূল পরিচয়। মৎস্যসম্পদ আমাদের বড় একটি জাতীয় সম্পদ ছিল। কিন্তু নানা কারণে আজ এই খাতের অবক্ষয় ঘটেছে। আগে আমরা নিজেদের পুকুরের মাছ চাষ করে খেতাম, আর এখন বাজার থেকে মাছ কিনে খেতে হয়।’

তিনি মৎস্যসম্পদের উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যা, মৎস্য খাতের সম্ভাবনা এবং এ খাতের উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সফল তিনজন মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়। বক্তারা মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যচাষিদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে ইয়াসিন (৫০) নামে এক বাংলাদেশি স্টিভেডোর নিখোঁজ ...

সরিষাবাড়ীতে নির্মাণের ২ মাসের মাথায় ধসে পড়ল গাইড ওয়াল

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচির একটি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। উদ্বোধনের ...

নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা

‘মাদককে না বলুন, জীবনকে ভালোবাসুন’ প্রতিপাদ্যে নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ...