
মৌলভীবাজারের শ্রীমঙ্গল মানেই চায়ের সবুজ বাগান আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সেই সবুজের রাজ্যে এবার নতুন বিস্ময় হয়ে নজর কেড়েছে কাঁটাময় এক ক্যাকটাস। শ্রীমঙ্গলের বিদ্যাবিল চা-বাগানে ফুটেছে ব্যতিক্রমী এই ক্যাকটাস ফুল। দিনের আলো নয়, রাতের নিস্তব্ধতাতেই যার পূর্ণ সৌন্দর্য দেখা যায়।
সেরিয়াস গোত্রের এই কলামার ক্যাকটাসটির কাণ্ডজুড়ে রয়েছে তীক্ষ্ণ কাঁটা। বাইরে থেকে রুক্ষ ও কঠিন মনে হলেও সেই কাঁটাময় শরীর থেকেই ফুটেছে কোমল সবুজ-হলুদ ফুল। সূর্যাস্তের পর ধীরে ধীরে পাপড়ি মেলতে শুরু করে ফুলটি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পূর্ণ প্রস্ফুটিত হলেও সূর্যের আলো ফোটার আগেই তা নেতিয়ে পড়ে।
বিদ্যাবিল চা-বাগান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ক্যাকটাসটি ঠিক কবে বা কে রোপণ করেছিলেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে কয়েক বছর ধরে এটি বাগানের সৌন্দর্য বাড়িয়ে আসছে। সম্প্রতি ফুল ফোটার পর থেকেই উদ্ভিদপ্রেমী ও দর্শনার্থীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এটি।
শ্রীমঙ্গল সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জীবন চন্দ্র দেবনাথ বলেন, এটি মূলত দক্ষিণ আমেরিকার উদ্ভিদ। খাড়া ও মাংসল এই ক্যাকটাস রাতের বেলায় ফুল ফোটানোর জন্য পরিচিত। সূর্যাস্তের পর ফুলটি পাপড়ি মেলতে শুরু করে এবং পরদিন সকালেই শুকিয়ে যায়।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, বিশ্বে প্রায় ১ হাজার ৮০০ প্রজাতির ক্যাকটাস রয়েছে। বাংলাদেশে পাওয়া যায় প্রায় ৪৬টি প্রজাতি। ড্রাগন ফলও ক্যাকটাস পরিবারেরই একটি উদ্ভিদ।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন বলেন, ক্যাকটাস মানেই শুধু রুক্ষ কাঁটা—এমন ধারণা ঠিক নয়। অনেক ক্যাকটাসেই অত্যন্ত আকর্ষণীয় ফুল ফোটে। এসব উদ্ভিদের পরিবেশগত ও ঔষধি গুরুত্বও রয়েছে।
দিনের আলোয় দূর থেকে রুক্ষ ও কঠিন মনে হলেও রাতের নিস্তব্ধতায় ফুলে ফুলে মায়াবী রূপ ধারণ করে বিদ্যাবিল চা-বাগানের এই ক্যাকটাস। কাঁটার আড়ালে লুকিয়ে থাকা তার কোমল সৌন্দর্য যেন প্রকৃতির এক অনন্য বার্তাই মনে করিয়ে দেয়—কঠিনের বুকেও থাকতে পারে অসাধারণ সৌন্দর্য।
বিএইচ
- ১সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ২সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৩বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৪ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৫কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ৬খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ৭ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনায় জরুরি বৈঠকে সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার অভিযোগ
- ৮প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা
- ৯ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৭৩০
- ১০জেন-জিদের ফ্রি কোচিং ও এআই প্রশিক্ষণের ঘোষণা মোদির
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৩বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৪চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৫চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ৬নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৭শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৮জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন
- ৯সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ১০তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার





পাঠকের মতামত