
জেন-জি প্রজন্মের তরুণদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণ চালুর ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাচীর থেকে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে মোদি বলেন, ভারতের হাতে ডিজিটাল অবকাঠামো রয়েছে; দক্ষ শিক্ষক ও শিক্ষাবিদও আছেন। তাই এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তরুণদেরকে বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পরিবারগুলোর ওপর আর্থিক চাপ কমানো সম্ভব হবে।
ভারতে সরকারি কলেজ ও চাকরিতে প্রবেশের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে, এসব পরীক্ষার প্রস্তুতির জন্য ভারত জুড়ে গড়ে উঠেছে বিশাল কোচিং ব্যবস্থা। শিক্ষার্থীদের অনেকেই বছরের পর বছর এসব কোচিংয়ে পড়াশোনা করেন। এতে পরিবারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়।
নরেন্দ্র মোদি বলেন, কোচিংয়ের প্রতিযোগিতা মধ্যবিত্ত পরিবারের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিনামূল্যে অনলাইন ক্লাস চালু হলে শিক্ষার্থীরা পরিবারের কাছেই থেকে পড়াশোনা করতে পারবেন এবং কোচিংয়ের অতিরিক্ত খরচ থেকেও পরিবারগুলো কিছুটা মুক্তি পাবে।
মোদির এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন ভারতে শিক্ষাব্যবস্থা ও চাকরির সুযোগ নিয়ে তরুণদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে।
সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নিয়োগ পরীক্ষায় একের পর এক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে তরুণদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসব আন্দোলনের চাপে গত মাসে পদত্যাগ করেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
বিক্ষোভে ভারতের তরুণদের চাকরি, শিক্ষা ও অর্থনৈতিক সুযোগ নিয়ে গভীর হতাশা প্রকাশ পায়। সমালোচকদের মতে, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর মোদি সরকারের জন্য এটি অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ।
বিক্ষোভের পর তরুণদের সন্তুষ্ট করতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করেছে মোদি সরকার। এর অংশ হিসেবে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শাস্তি আরও কঠোর করেছে ভারতের পার্লামেন্ট।
তরুণদের জন্য বিনামূল্যে কোচিংয়ের পাশাপাশি এআই দক্ষতা তৈরির ওপরও জোর দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ঘোষণা করেছেন, আগামী এক বছরে এক কোটি তরুণকে এআই প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে।
মোদির মতে, ভবিষ্যতের কর্মসংস্থান ও অর্থনীতিতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই তরুণদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে এই প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হচ্ছে।
এক ঘণ্টার বেশি সময়ের ভাষণে ভারতের অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আগামী ২০ বছরের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
আর এজন্য সাত দফা উন্নয়ন ও সংস্কার কাঠামোর কথা জানান মোদি। এর মধ্যে উৎপাদন, কৃষি, প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি যোগব্যায়াম, পর্যটন ও হস্তশিল্পের মাধ্যমে ভারতের ‘সফট পাওয়ার’ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
মোদি বলেন, উৎপাদন খাতে ভারতকে বিশ্বের একটি নির্ভরযোগ্য সরবরাহ-শৃঙ্খল অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। আগামী কয়েক বছরে ভারতে আরও আটটি সেমিকন্ডাক্টর চিপ কারখানা স্থাপন করা হবে। পাশাপাশি ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম পাঁচটি পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
গত বছর বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও পরিচালনার সুযোগ দেয় ভারত সরকার। এর মাধ্যমে বিকল্প জ্বালানি খাত সম্প্রসারণে সরকারের আগ্রহের বিষয়টি স্পষ্ট হয়েছে।
ভাষণের শেষ দিকে ভারতের উন্নয়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্ব দেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, একটি উন্নত ভারত গড়ে তোলার যাত্রায় তরুণদের বড় ভূমিকা রয়েছে এবং উন্নত ভারতের সবচেয়ে বড় সুবিধাভোগীও হবে দেশের তরুণ প্রজন্ম।
বিএইচ
- ১বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ২ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা
- ৩বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: তথ্য উপদেষ্টা
- ৪জমি নিয়ে বিরোধ, মামলা তুলে নিতে অন্তঃসত্ত্বাকে হত্যার হুমকি
- ৫সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত
- ৬ফুলবাড়িয়ায় ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
- ৭১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান
- ৮গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
- ৯পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ শিশু হাসপাতালে মাইক্রোবাস প্রদান
- ১০রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৪রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৫চরফ্যাশনে শিক্ষকসংকটে টি বি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত
- ৬জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৭রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৮চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৯বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত
- ১০ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা





পাঠকের মতামত