
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীর সাথে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ছিটকে পড়ে শিউলি তাঁতি (৩৪) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার কালিঘাট ইউনিয়নের কালিঘাট চা-বাগানের স্টিলব্রিজ এলাকায় হৃদয়বিদারক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিউলি তাঁতি শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়নের কেজুরিছড়া চা-বাগানের বাসিন্দা। তাঁর বাবার বাড়ি কালিঘাট চা-বাগানে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রের বরাতে জানা যায়, শিউলি শারীরিক অসুস্থতার কারণে স্বামীর সাথে মোটরসাইকেলে করে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছিলেন। ডাক্তারের নিকট থেকে চিকিৎসা সেবা শেষে মোটরসাইকেলযোগে কেজুরিছড়া চা-বাগানের বাড়িতে ফিরছিলেন তিনি। পথে কালিঘাট চা-বাগানের স্টিলব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত মোটরসাইকেলের পেছনেই মাথা ঘুরে যায় তাঁর। এতে তিনি সামলাতে না পেরে চলন্ত মোটরসাইকেল থেকে সরাসরি পিচঢালা সড়কে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বালিশিরা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর পরিস্থিতির অবনতি ঘটলে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান চিকিৎসকরা। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
এদিকে এই আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কেজুরিছড়া ও কালিঘাট চা-বাগানসহ আশপাশের পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। নিহত শিউলি তাঁতিকে শেষবারের মতো দেখতে স্বজন, প্রতিবেশী ও চা-শ্রমিকসহ বিপুলসংখ্যক মানুষ তাঁর বাড়িতে ভিড় জমায়। এক মুহূর্তের পথ দুর্ঘটনায় শিউলির এমন অকাল মৃত্যুতে তাঁর পরিবারে চলছে শোকের মাতম।
এনজে
- ১কাঁঠাল থেকে তৈরি পণ্য পর্যায়ক্রমে বিদেশে রপ্তানির উদ্যোগ সরকারের
- ২বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
- ৩রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৬৪ জন গ্রেপ্তার
- ৪প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’এর উদ্বোধন
- ৫রাজধানী ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত
- ৬প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, ফল–২০২৬’-এর উদ্বোধন
- ৭সোনাগাজীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- ৮চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- ৯ভূমধ্যসাগরে নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, ১০ জনের মৃত্যু
- ১০সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৩আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ৪যবিপ্রবিতে প্রথমবারের মতো ‘স্টুডেন্ট হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন
- ৫গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ৬মানিকগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ৭সাংবাদিকরা হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী : তথ্যমন্ত্রী
- ৮বেরোবিতে স্নাতক পাসের আগেই জালিয়াতি করে সোহানের চাকরি, এবার স্থায়ীকরণের উদ্যোগ
- ৯৫০ বছরে গ্রামীণ ব্যাংক: সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ১০প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা





পাঠকের মতামত