
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলা জেলাধীন চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য গুণীজনদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রোববার চরফ্যাশন উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক দূরদর্শী ব্যক্তিবর্গসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য ও উপস্থিতি নিশ্চিত করেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল রহমান দিপু ফরাজি ,
এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ অঞ্চলের সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সফিউল্লাহ সফি, চরফ্যাশন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, চরফ্যাশন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি কামাল মিয়াজী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, চরফ্যাশন উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন সোহাগ এবং সাধারণ সম্পাদক আব্বাস কাজী। সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কর্মকর্তারাও অংশ নেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রোটিনের চাহিদা মেটাতে রূপালি মাছের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক মৎস্য চাষের কোনো বিকল্প নেই। বক্তারা প্রান্তিক মৎস্যজীবীদের সুরক্ষা ও মৎস্য সম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের সামাজিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যচাষী ও ক্ষেত্রবিশেষে অবদানের জন্য নির্বাচিতদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এনজে
- ১চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা হবে: অর্থমন্ত্রী
- ২হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
- ৩নবীনগরে বাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
- ৪ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৫পণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে : বাণিজ্যমন্ত্রী
- ৬দুই গোল্ড মেডেল জিতে আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে বিশ্ব রেকর্ড অভির
- ৭শিবচরে আড়িয়াল খাঁ নদের তীব্র ভাঙনে হুমকিতে সড়ক-বেড়িবাঁধ
- ৮ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে বেলজিয়াম
- ৯ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার
- ১০অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ১ফলের দাম কমাতে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা বাতিল
- ২গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ৩কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ৪ইউজিসির অডিটে বেরোবির ২ কোটি ৩৪ লাখ টাকার আর্থিক অনিয়ম
- ৫কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৬খালেদার জন্মদিনে কৃষি ব্যাংকে এমপ্লয়িজ ইউনিয়নের দোয়া মাহফিল
- ৭ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ৮চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ৯সরিষাবাড়ীতে নির্মাণের ২ মাসের মাথায় ধসে পড়ল গাইড ওয়াল
- ১০সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়ি ভাঙচুর, মামলা





পাঠকের মতামত