জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬ ২:৪১ পিএম

চাঁদপুরের কচুয়ায় বাসা ভাড়া নেওয়ার কথা বলে অভিনব কায়দায় বাসায় প্রবেশ করে খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে বাসায় থাকা স্বর্ণালঙ্কার লুটের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত দুই সদস্যকে গ্রেফতার করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর তাঁতীবাজার থেকে চুরি যাওয়া ৩ ভরি ১ আনা ৪ রত্তি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম আকাশ।

পুলিশ জানায়, গত ২৭ জুন কচুয়া পৌর এলাকার ওয়াল্টন প্লাজার পাশের একটি ভবনে বসবাসকারী করইশ গ্রামের মৃত ডাক্তার ফজর আলীর ছেলে মোহাম্মাদ নুরুল ইসলামের বাসায় ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাসা ভাড়া নেওয়ার কথা বলে প্রবেশ করে।00000

একপর্যায়ে তারা কৌশলে গৃহবধূর সঙ্গে কথা বলার সময় খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে দেন। খাবার খেয়ে পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়ে। এসময় ঘরের আলমারি থেকে ৬ ভরি ৮ আনা স্বর্ণালঙ্কার এবং ড্রয়ারে থাকা ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় চক্রটি।

পুলিশের তথ্যমতে, চুরি হওয়া স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ টাকা। এ ঘটনায় ভুক্তভোগী কচুয়া থানায় মামলা করেন। পরবর্তীতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হক, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুবেল সরকার ও এসআই রুহুল আমিনের সমন্বয়ে বিশে0ষ টিম গঠন করা হয়।

পুলিশ জানায়,তদন্তে আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়ার পাশাপাশি বিভিন্নস্থানে ধারাবাহিক অভিযান চালায় পুলিশের বিশেষ টিম। ঢাকার ডেমরা এলাকা থেকে কুমিল্লার হোমনা থানার নিকলি ইউনিয়নের বাসিন্দা মো. ইব্রাহিম (৫০) এবং মুন্সিগঞ্জের লৌহজং থানা এলাকায় অভিযান চালিয়ে একই এলাকার মো. বিল্লাল হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দেয় তারা। সেই তথ্যের ভিত্তিতে ঢাকা কোতোয়ালি থানার তাঁতীবাজার এলাকায় একটি স্বর্ণের দোকানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে চুরি যাওয়া ৩ ভরি ১ আনা ৪ রত্তি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।1

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম আকাশ বলেন, দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এনজে

 

শেয়ার

পাঠকের মতামত

শিবচরে আড়িয়াল খাঁ নদের তীব্র ভাঙনে হুমকিতে সড়ক-বেড়িবাঁধ

মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদে আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। উপজেলার বহেরাতলা-কলাতলা পয়েন্টে সোমবার ...

সোনাগাজীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর সোনাগাজীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন ...