ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬ ১১:৫৬ এএম

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর সোনাগাজীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মৎস্য দপ্তরের উদ্যোগে র‍্যালি, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

১৬ আগস্ট (রবিবার) সকালে সোনাগাজী উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য সড়ক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ জলাশয়ে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করা হয়।

​পরবর্তীতে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য অফিসার তাছলিমা আকতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মারজান হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইউসুপ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক আআবদুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় অফিসার মোঃ হানিফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, উপজেলা বিএনপি নেতা সৈয়দ সেলিম রেজা, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোমিনুল হক ভূঞা সহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, মৎস্যজীবি সহ অন্যান্যরক উপস্থিত ছিলেন।

আয়োজিত অনুষ্ঠানে বক্তারা নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং মৎস্য সম্পদের সুরক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষী, মাছের পোনা চাষী ও উদ্যোক্তার মাঝে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

নবীনগরে বাড়িতে হামলা-ভাঙচুরের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক ...

শিবচরে আড়িয়াল খাঁ নদের তীব্র ভাঙনে হুমকিতে সড়ক-বেড়িবাঁধ

মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদে আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। উপজেলার বহেরাতলা-কলাতলা পয়েন্টে সোমবার ...