জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬ ৯:২৬ এএম

চাঁদপুরের ফরিদগঞ্জে এলপিজি ফিলিং স্টেশন থেকে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ফিলিং করে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এ সময় প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলার জে কে এলপিজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান।

মোবাইল কোর্ট চলাকালে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্র ও কার্যক্রম যাচাই করা হয়। এ সময় এলপিজি ফিলিং স্টেশনের লাইসেন্স না থাকা এবং রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ফিলিং করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পরে মোবাইল কোর্টের মাধ্যমে স্টেশন মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আর পরিচালনা করবেন না এ মর্মে স্টেশন মালিক কর্তৃপক্ষের কাছে মুচলেকা প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন,জননিরাপত্তা ও প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে নাবিক নিখোঁজ, উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ড

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে ইয়াসিন (৫০) নামে এক বাংলাদেশি স্টিভেডোর নিখোঁজ ...